রিয়াদে প্রবাসী দিনাজপুর গ্রুপের মতবিনিময়

  

Published: 2012-06-09  


রিয়াদ, ৯ জুন (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- পারস্পরিক সম্পর্ক ও ঐক্যের ভিত মজবুত করার প্রত্যয় নিয়ে শনিবার রিয়াদের স্থানীয় কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে রিয়াদ প্রবাসী দিনাজপুর গ্রুপের মতবিনিময় সভা।

সংগঠনের সাধারণ সম্পাদক এস এম মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি জাকির হোসেন চৌধুরী।

এছাড়া আরও বক্তব্য রাখেন- সংগঠনের পরিচালক মাহফুজুল কবির, মোকছেদ আলী রানা, শামসুদ্দীন আহম্মেদ রুমি, আফসার রহমান, শেখ আনিসুর রহমান, তোফায়েল আহম্মেদ, জাকিউল হক কাফী, রফিকুল ইসলাম, নুরুল আমিন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, নিজেদের ইসলামী মূল্যবোধের সাথে সম্পৃক্ত হয়ে অর্থনৈতিক মুক্তি অর্জন করে দিনাজপুরবাসীর উন্নতি সাধনে কল্যাণমুখি পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করাই আমাদের একমাত্র লক্ষ্য।

তারা দিনাজপুরের আকর্ষণীয় পর্যটন খাতকে দেশি-বিদেশিদের কাছে তুলে ধরার জন্য সরকারকে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠান শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক উৎসবের আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এতে বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রতিনিধি/এএম/এমআই_ ১৮৫৯ ঘ.