সর্বশেষ সংবাদঃ

হুমায়ূন আহমেদের দুটি বইতে ইংরেজীতে

০৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, হুমায়ূন আহমেদ একজন দেশ, মানুষ ও সমাজ সচেতন লেখক ছিলেন। তিনি সাধারণ মানুষের জীবন নিয়ে লিখতেন। তিনি সাধারণ মানুষের যাপিত জীবনকে অসাধারণভাবে উপস্থাপন করতে সক্ষম হয়েছেন।

শনিবার সেগুন বাগিচার মুক্তিযুদ্ধ জাদুঘরে কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কে কথা কয়’ এবং ‘আপনারে আমি খুঁজিয়া বেড়াই’ শীর্ষক দুটি গ্রন্থের ইংরেজী অনুবাদের প্রকাশনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, হুমায়ূন আহমেদ একজন শক্তিশালী ও উঁচুমানের লেখক ছিলেন। তিনি এদেশের তরুণ সমাজকে বই পড়ার প্রতি আগ্রহী করে তুলেছিলেন। তার গ্রন্থ অনুবাদের মাধ্যমে তাকে বিশ্বদরবারে পরিচিত করে তুলতে হবে।

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. আনোয়ার  হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে অধ্যাপক শফি আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজরুল ইসলাম, আপনারে আমি খুঁজিয়া বেড়াই’ আত্মজৈবনিক গ্রন্থের অনুবাদক শশবিন্দু চৌধুরী, ‘কে কথা কয়’ উপন্যাসের অনুবাদক তানিয়া হোসেন, অন্য প্রকাশের প্রধান নির্বাহী মাজহারুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।

এরআগে তথ্যমন্ত্রী আনুষ্ঠানিকভাবে অনুবাদ গ্রন্থ দুটির মোড়ক উন্মোচন করেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমএস/এমআই_ ২২৫৪ ঘ.

অন্যান্য সংবাদ(সংস্কৃতি)

শ্রমিকের সাহিত্য ও মে দিবস | আনন্দ মজুমদার

সিরাজ শিকদার থেকে শুরু করে বহু বিপ্লবী কবি ছিলেন; তারা কেউই এমিল জোলা বা ইবসেন নন; হতেও চাননি। গোর্কির ভাবাদর্শে বেশ কিছ . . . বিস্তারিত

উপন্যাস লেখায় হেমিংওয়ের ৭টি টিপস

চিন্তা করো না, তুমি এর আগেও অনেক লিখেছ এবং এখনো লিখবে। তোমার যা করতে হবে তা হচ্ছে শুধু একটা সত্য বাক্য লিখা। তোমার জানা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com