সর্বশেষ সংবাদঃ

আলজেরিয়ার গ্যাস প্লান্ট মুক্ত, নিরাপদে জিম্মিরা

১৮ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: আলজেরিয়ায় ইসলামপন্থী বিদ্রোহী সংগঠনের দখলে থাকা প্রাকৃতিক গ্যাস কমপ্লেক্স সামরিক অভিযানের মাধ্যমে মুক্ত হয়েছে বলে দাবি করছে দেশটির সরকার।

সেখানে জিম্মি পরিস্থিতির অবসান হয়েছেও বলে দাবি করা হয়েছে।

তবে এরআগে বিদ্রোহীদের সূত্রে বলা হয়, জিম্মি হওয়া ৩৪ জন বিদেশি নাগরিক এবং ১৫ জন বিদ্রোহী নিহত হয়েছে। সরকারি টেলিভিশনে চার বিদেশি জিম্মি নিহতের কথাও বলা হচ্ছে।

এদিকে, জিম্মি হওয়া কমপক্ষে চারজন বিদেশি নাগরিককে মুক্তি দেয়া হয়েছে বলেও জানা গেছে।

ওই গ্যাস প্লান্টের ছয়শ’ আলজেরীয় কর্মীও নিরাপদে সরে আসতে সক্ষম হয়েছেন। বিদেশি জিম্মিদের মধ্যে ব্রিটেন ফ্রান্স, আমেরিকা ও জাপানের নাগরিক ছিলেন।

অন্যদিকে জিম্মিরা যাতে অধিক বিপদের মধ্যে না পড়েন সেজন্য এরআগে জাপান আলজেরিয়ার সামরিক বাহিনীর অভিযান বন্ধের অনুরোধ জানিয়েছিল।

হোয়াইট হাউজ থেকেও নিন্দা জানিয়ে বলা হয়েছে যুক্তরাষ্ট্র এই পরিস্থিতির দিকে কঠোর দৃষ্টি রাখছে।

আলজেরিয়ার কর্তৃপক্ষ বলছে, সামরিক বাহিনী অপারেশন চালাতে বাধ্য হয়েছে। কারণ বিদ্রোহীরা আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল।

অপহরণকারীরা বুধবার প্রথমে বিমানবন্দরগামী একটি বাসে আক্রমণ চালিয়ে একজন ব্রিটিশ ও একজন আলজেরিয়ানকে হত্যা করে এবং পূর্ব আলজেরিয়ায় মরুভূমির মধ্যে একটি প্রাকৃতিক গ্যাসক্ষেত্রের ভেতরে ঢুকে ৪১ জন বিদেশিকে জিম্মি করে।

অপহরণকারীদের পাঠানো বিবৃতিতে দাবি করা হয়, জিম্মিদের মুক্তি চাইলে মালিতে ফরাসী সামরিক বাহিনী যে অভিযান শুরু করেছে, তা বন্ধ করতে হবে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি/এএ/এমআই_ ১২৫৯ ঘ.

অন্যান্য সংবাদ(আমেরিকা)

ড্রোন হামলার পক্ষে ওবামার সাফাই

‘যেহেতু আমাদের লড়াই নতুন এক ক্ষেত্রে প্রবেশ করেছে, তাই যুক্তরাষ্ট্র বৈধ উপায়ে আত্মরক্ষা করছে কিনা, সেখানেই আলোচনা শেষ হয় . . . বিস্তারিত

যুক্তরাষ্ট্রে সেতু ধসে পানিতে

ধসের পর গাড়ি ও কয়েকজন মানুষকে পানিতে ভাসতে দেখা গেছে। এছাড়া একজনকে ভাসতে থাকা গাড়ির ওপর বসা অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিব . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com