সর্বশেষ সংবাদঃ

কাজে যোগ দিয়েছেন হিলারি

০৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: মার্কিন পরারাষ্ট্রমন্ত্রী হিলারি রডহ্যাম ক্লিনটন অসুস্থতা শেষে সোমবার কাজে যোগ দিয়েছেন। দেশটির পরারাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য দিয়েছে।

গত ৩০ ডিসেম্বর স্বাস্থ্য পরীক্ষার সময় তার রক্ত জমাট বাঁধার বিষয়টি ধরা পড়লে নিউ ইয়র্কের প্রেসবাইটেরিয়ান হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসার পর অবস্থার উন্নতি হওয়ায় ২ জানুয়ারি বাসায় ফিরে যান হিলারি।

এরআগেও ডিসেম্বরের মাঝামাঝি অসুস্থ হয়ে সংজ্ঞা হারিয়ে পড়ে গিয়েছিলেন হিলারি। তখন তার মাথায় আঘাত লাগে। ওই আঘাতের কারণে রক্ত জমাট বাঁধার জটিলতার সৃষ্টি হয় বলে চিকিৎসকরা জানিয়েছেন।

ওই সময় বলা হয়, পেটের ভাইরাসের ফলে হিলারির দেহে চরম পানিশূন্যতা দেখা দেয়। এ কারণে তিনি চেতনা হারিয়ে ফেলেছিলেন।

৬৫ বছর বয়সী এই কূটনীতিক গত চার বছরে ১১২টি দেশ ভ্রমন করেছেন এবং এর মধ্যে ৪০০ দিন তিনি বিমানে কাটিয়েছেন।

সোমবার যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিকদের সঙ্গে হিলারি ক্লিনটনের বৈঠক হওয়ার কথা রয়েছে। এছাড়া চলতি সপ্তাহে কিছু গুরুত্বপূর্ণ বৈঠকও করবেন তিনি। এরমধ্যে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন সাবেক এই ফাস্ট লেডি।

এছাড়া বৃহস্পতিবার আফগান প্রেসিডেন্ট হামিদ কারজাইয়ের সঙ্গে পররাষ্ট্র দপ্তরে বৈঠক করবেন হিলারি ক্লিনটন। তার সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়েছে।

তবে চিকিৎসকরা আপাতত হিলারিকে বিদেশ ভ্রমন না করার পরামর্শ দিয়েছেন।

বারাক ওবামার প্রথম মেয়াদে ২০০৯ সালে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পান তৎকালীন ডেমোক্র্যাট সিনেটর হিলারি ক্লিনটন। গত চার বছরে ১১২টি দেশ সফর করেছেন তিনি। ৬৫ বছর বয়সী হিলারির সর্বশেষ বিদেশ সফর ছিল গত মাসে ডাবলিনে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি/আরইউআর/এমআই_ ১৮০৮ ঘ.

অন্যান্য সংবাদ(আমেরিকা)

বাংলাদেশি কম্পিউটার এক্সপার্টরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে

সিনেট জুডিসিয়ারি কমিটি কর্তৃক খসড়াটি পাসের সঙ্গে সঙ্গে ভাগ্য খুলে গেল দক্ষ হাইটেক কর্মীদের। ভারত ও অন্যান্য দেশের পাশাপা . . . বিস্তারিত

হিরোশিমা বোমার চেয়েও ৬০০ গুণ শক্তিশালী ওকলাহোমা টর্নেডো

কোথাও কোথাও টর্নেডোটির ব্যস ছিল ২ কিলোমিটার এবং তা ৪০ মিনিট ধরে ২৭ কিলোমিটার পর্যন্ত আঘাত হানে। সাধারণ টর্নেডো এই আকারের . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com