সর্বশেষ সংবাদঃ

আলাস্কা উপকূলে ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: যুক্তরাষ্ট্রের আলাস্কা উপকূলের প্রায় একশ’ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে। মার্কিন ভূ-তত্ত্ব জরিপ কেন্দ্র (ইউএসজিএস) এ তথ্য জানান।

শনিবার গ্রিনিচমান সময় ৮টা ৫৮ মিনিটে প্রায় ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্প আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল আলাস্কার ক্রেইগ থেকে ১০৬ কিলোমিটার দূরে প্রশান্ত মহাসাগরে। তবে এতে তাৎক্ষণিকভাবে হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রশান্ত মহাসাগরী সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সংশ্লিষ্ট এলাকায় সম্ভবত ধ্বংসাত্মক সুনামির সৃষ্টি হয়েছে।

‘সমুদ্রের পানির উচ্চতার তারতম্যে সুনামি সৃষ্টির ইঙ্গিত করে। ভূ-কম্পন কেন্দ্রের নিকটবর্তী উপকূলে সুনামি ধ্বংসযজ্ঞের সৃষ্টি করতে পারে’ জানায় ইউএসজিএস।

আলস্কা সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, আলাস্কার কারডোভা’র ১২০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব উপকূল থেকে কানাডার ভ্যানকুভার উপদ্বীপের দক্ষিণ প্রান্ত পর্যন্ত সুনামি সতর্কতা জারি করা হয়েছে। প্রায় ৭৬৪ কিলোমিটার এলাকায় এ সতর্কার আওতায় রয়েছে।

সুনামি সতর্কতা কেন্দ্র জানায়, সুনামির কারণে উপকূলের বিশাল এলাকা জলমগ্ন হওয়ার আশাঙ্কা করা হচ্ছে। এতে বড় ধরনের বন্য দেখা দিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

প্রথম সুনামির প্রথম ঢেউটি স্থানীয় সময় রাত ১টা ১৫ মিনিটে আলস্কার ক্রেইগ উপকূলে এবং ২টা ৫০ মিনিটে আরো উত্তরের কারডোভায় আঘাত হানতে পারে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১৭৩১ ঘ.

অন্যান্য সংবাদ(আমেরিকা)

যুক্তরাষ্ট্রে সেতু ধসে পানিতে

ধসের পর গাড়ি ও কয়েকজন মানুষকে পানিতে ভাসতে দেখা গেছে। এছাড়া একজনকে ভাসতে থাকা গাড়ির ওপর বসা অবস্থায় দেখা গেছে। বৃহস্পতিব . . . বিস্তারিত

বাংলাদেশি কম্পিউটার এক্সপার্টরা যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পাবে

সিনেট জুডিসিয়ারি কমিটি কর্তৃক খসড়াটি পাসের সঙ্গে সঙ্গে ভাগ্য খুলে গেল দক্ষ হাইটেক কর্মীদের। ভারত ও অন্যান্য দেশের পাশাপা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com