সর্বশেষ সংবাদঃ

ভারতে এবার স্কুলবাসে শিশু ধর্ষণ

১৯ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: এবার ভারতের মুম্বাইয়ের একটি স্কুলবাসে চার বছর বয়সী নার্সারির এক শিক্ষার্থী ধর্ষণের শিকার হয়ছে। এ ঘটনায় স্কুলবাসেরই ৩৫ বছর বয়সী কন্ডাকটর রমেশ রাজপুতকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে স্কুলবাসে করে ওই শিক্ষার্থীকে বাড়িতে পৌঁছে দেওয়ার সময় এই ঘটনা ঘটে।

১৬ আসনের ওই স্কুলবাসে করে বাড়ি পৌঁছে দেওয়ার সময় সেই ছিল শেষ ছাত্রী। ওই সময় কোনো শিক্ষক বাসে ছিল না। এ ঘটনা ওই ছাত্রী তার বাবা-মাকে জানালে তারা স্কুলে জানানোর পর পুলিশের কাছে অভিযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, সরকারি নীতি অনুযায়ী ওই গাড়ির তত্ত্বাবধানে একজন মহিলা অ্যাটেন্ডেন্ট থাকার কথা। এক্ষেত্রে তা লংঘন করা হয়েছে। তবে স্কুল কর্তৃপক্ষ অভিযোগ অস্বীকার করে বলেছে, গাড়িতে অ্যাটেন্ডেন্ট ছিলেন এবং তিনিই ধর্ষককে নিবৃত্ত করেছিলেন।

এদিকে, অভিযোগ দায়েরের পর রমেশকে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়। ভারতীয় দণ্ডবিধির অধীনে তার বিরুদ্ধে ধর্ষণ ও নির্যাতনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া এছাড়া যৌন অপরাধ আইনে শিশু সুরক্ষার একাধিক ধারায় তাকে অভিযুক্ত করা হয়েছে।

শুক্রবার ধর্ষককে অন্ধেরি ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাকে হেফাজতে নেয় পুলিশ। এ ঘটনায় ওই স্কুলবাসের চালককে সাক্ষী করা হয়েছে। অবশ্য ঘটনার সময় সে বিষয়টি বুঝতে পারেনি বলে জানিয়েছে।

প্রতি ২০ মিনিটে ধর্ষণ
ভারতে ধর্ষণের হার উদ্বেগজনক পর্যায়ে রয়েছে। দেশটিতে প্রতি ২০ মিনিটে একজন নারী ধর্ষণের শিকার হচ্ছেন। রাজধানী নয়াদিল্লির ধর্ষণ পরিসংখ্যান আশঙ্কাজনক। এজন্য নয়াদিল্লি ‘রেপ ক্যাপিটাল’ হিসেবে গোটা ভারতে পরিচিত।

ভারতের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরোর পরিসংখ্যান মতে, ২০১১ সালে ভারতে ২৪ হাজার ২০৬টি ধর্ষণের ঘটনা রেকর্ড করা হয়েছে। এ সময়ের মধ্যে ধর্ষণের হার আরো ১০ শতাংশ বেড়েছে। ১৯৯০ থেকে ২০০৮ সালের মধ্যে দেশটিতে ধর্ষণের ঘটনা দ্বিগুণ হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১২১১ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

স্ত্রী রশিতে ঝুলছেন, ওয়েবক্যামে দেখছেন স্বামী

এদিনও তারা দুজন ইন্টারনেটে। ওয়েবক্যামে একে অন্যের চেহারা দেখে মাতেন উল্লাসে। তবে বেশিক্ষণ থাকেনি বাস্তবে বিরহের এই দাম্প . . . বিস্তারিত

ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি

আইটি কোম্পানির ৮৮ শতাংশ নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, কর্মস্থলে তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com