সর্বশেষ সংবাদঃ

কাদরির সঙ্গে আলোচনায় সরকার

১৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: পাকিস্তানের চলমান দুর্নীতিবিরোধী আন্দোলনের নেতা ড. তাহিরুল কাদরির সঙ্গে অবশেষে আলোচনায় বসতে যাচ্ছে ক্ষমতাসীন পিপিপি সরকার।

দুর্নীতির অভিযোগে সরকারকে পদত্যাগের আলটিমেটাম দিয়ে লংমার্চে নেতৃত্ব দেন ড. কাদরি।

এরআগে তিনি তার দাবিসমূহ মেনে নেয়ার জন্য বৃহস্পতিবার বিকেল ৩টা পর্যন্ত সরকারকে সময় বেঁধে দিয়েছিলেন। ‘তাহরিক-ই-মিনহাজুল কুরআন’ (টিএমকিউ) সংগঠনের ব্যানারে ড. কাদরি এই আন্দোলন করছেছেন।

ড. কাদরির দুর্নীতিবিরোধী লংমার্চ ইতিমধ্যেই ইসলামাবাদে পৌঁছেছে। ১০ হাজারের বেশি বিক্ষুব্ধ জনতা লংমার্চে অংশ নিয়ে এখন রাজধানীর পার্লামেন্ট ভবনের বাইরে অবস্থান করছে।

আন্দোলনকারী জনতা কয়েকদিন ধরে খোলা আকাশের নিচে মাটিতে বসে সেখানে অবস্থান করছেন।

ড. কাদরি বলেছেন, ‘তারা কেবলমাত্র আল্লাহর ক্ষমা ও অনুগ্রহ প্রত্যাশা করেন। আর এই জালিম সরকারের পদত্যাগ দাবি করছে।’

বিশ্বকাপজয়ী পাকিস্তান ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ইমরান খানের নেতৃত্বাধীন তাহরিক-ই ইনসাফ পার্টির কর্মীরাও এ আন্দোলনে যোগ দিয়েছেন বলে দাবি করেন ড. কাদরি।

তিনি আরও জানান, সরকারের প্রতিনিধি তার সাথে দেখা করতে আসছে। তবে তিনি প্রেসিডেন্ট জারদারির সঙ্গেই কেবল এই ইস্যুতে আলাচনা হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছেন।

কাদরি বলেন, সরকারের আচরণ প্রমাণ করেছে যে, শান্তির জন্য কোনো জায়গা নেই পাকিস্তানে। লংমার্চের ওপর আইনশৃঙ্খলা বাহিনীর হামলা প্রসঙ্গে বলেন, এই সরকার বর্বরতার পরিচয় দিয়েছে।

তিনি আরো বলেন, দেশের বর্তমান শাসকগোষ্ঠী দেশের বিবদমান সমস্যাগুলোর শান্তিপূর্ণ সমাধানে বিশ্বাস করে না। অথচ জাতি আজ অসংখ্য সমস্যায় জর্জড়িত। শাসকরা গণতান্ত্রিক ব্যবস্থার ধার ধারেনা বলেও অভিযোগ করেন কাদরি।

এদিকে, পাকিস্তান সরকার ড. কাদিরর সাথে তার দাবির ব্যাপারে আলোচনার জন্য চার সদস্যের একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে বলে জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম ডন নিউজ।

ড. তাহিরুল কাদরির দাবিগুলোর মধ্যে রয়েছে- এখনই সংসদ ভেঙে দিয়ে সামরিক ও বিচার ব্যবস্থার ওপর ক্ষমতা সম্পন্ন কেয়ারটেকার সরকার প্রতিষ্ঠা করা, তার মাধ্যমে একটি নতুন নির্বাচন কমিশন গঠন করা এবং দুর্নীতিবাজ নেতাদের নির্বাচনে নিষিদ্ধ ঘোষণা করা।

ড. কাদিরর এসব দাবির ব্যাপারে অবশ্য বিভিন্ন মহলে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। বিচার বিভাগ ও সেনাবাহিনীর সাথে তার একটি যোগসূত্র রয়েছে বলে অনেকেই ধারণা করছেন।

গত মঙ্গলবার হঠাৎ করে পাকিস্তান সুপ্রিম কোর্ট প্রধানমন্ত্রী রাজা পারভেজ আশরাফকে দুর্নীতি মামলায় গ্রেপ্তারের নির্দেশ দিলে রাজনৈতিক মহলে বিস্ময়ের সৃষ্টি হয়। ড. কাদরির লংমার্চে সরকারি বাহিনীর বাধার পরপরই উচ্চ আদালতের ওই রুল আসায় হতবাক হয়ে যায় অনেকেই।

মঙ্গলবার পাকিস্তানের সবচেয়ে বড় বিরোধী দল সরকারের প্রতি নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণার দাবি জানিয়েছে। তবে ড. কাদরির কিছু কিছু দাবির প্রতি তাদের সমর্থন থাকলেও তার আন্দোলনে শরিক হতে আগ্রহ দেখায়নি তারা।

টিএমকিউ প্রধান বতর্মান প্রধানমন্ত্রীর সমালোচনায় বলেন, বেলুচিস্তানে বোমায় এতো লোক মারা যাবার চারদিন পর তিনি সেখানে গিয়েছেন। জনগণের প্রতি তাদের কোনো দরদ নেই।

সরকারের প্রতি প্রশ্ন ছুড়ে দিয়ে তিনি বলেন, কিভাবে এতো সন্ত্রাসী দেশে প্রবেশ করে? দেশে নানা ছুতায় গণহত্যা এখন চরমতম পর্যায়ে পৌঁছেছে বলে দাবি করেন তিনি।

শীতের তীব্রতার মধ্যে ইসলামাবাদের পার্লামেন্ট ভবনের সামনে অবস্থানকারীদের দাবি না মানা হলে দেশে অস্থিরতার সৃষ্টি হতে পারে। কোন কোন সূত্রে জানানো হয়েছে, সেখানে প্রায় ২৫ হাজার বিক্ষোভকারী অবস্থান করছেন।

বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বর্তমান প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির নেতৃত্বাধীন পিপিপি সরকার ২০০৮ সালে ক্ষমতাসীন হওয়ার পর থেকে এতো বড় সমাবেশ আর দেখা যায়নি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/কিউআই/এমআই_ ১৯৫৯ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শ্রীনগর থেকে ৪০ কিমি দূরে অবিস্থত ট্রাল এলাকায় বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী অভিযান শুরু . . . বিস্তারিত

ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি

আইটি কোম্পানির ৮৮ শতাংশ নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, কর্মস্থলে তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com