সর্বশেষ সংবাদঃ

ধর্ষণের পর কুপিয়ে খুন, ধর্ষকের মৃত্যুদণ্ড মওকুপ

০৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ছয় বছর বয়সী এক শিশুকে ধর্ষণের পর কুপিয়ে হত্যা করা হলো। এরপর শরীরের টুকরো অংশগুলো ছড়িয়ে দেয়া হলো দুটি পাবলিক টয়লেটে। নিম্ন আদালত ধর্ষক ও ঘাতককে মৃত্যুদণ্ডও দিলো। কিন্তু অপরাধী কিশোর বলে মৃত্যুদণ্ড মওকুপ করলো দিল্লি হাইকোর্ট।

আর এমন সিদ্ধান্ত পুনর্বিবেচনায় সুপ্রিম কোর্টকে অনুরোধ জানাতে সরকারের কাছে চিঠি লিখেছেন দিল্লি হাইকোর্টেরই একজন নারী প্রসিকিউটর।

ওই শিশুকে ধর্ষণ এবং নিষ্ঠুরভাবে হত্যার অভিযোগ প্রমাণিত হলে ধর্ষককে মৃত্যুদণ্ড দেয় নিম্ন আদালত। কিন্তু গত নভেম্বর মাসে ওই ধর্ষককে কিশোর অপরাধী হিসেবে চিহ্নিত করে তার দণ্ড বাতিল করে হাইকোর্ট।

হাইকোর্ট মামলাটি জুভেনাইল জাস্টিস বোর্ডে হস্তান্তরের নির্দেশ দেয়। কিন্তু বিধি অনুযায়ী এই আদালত ধর্ষককে সর্বোচ্চ তিন বছরের আটকাদেশ দিতে পারবে।

এই আইনটি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে যেতে সরকারকে চিঠি লিখেছেন অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর রিচা কাপুর।

দিল্লিতে প্যারা-মেডিকেল ছাত্রী গণধর্ষণের শিকার হয়ে মারা যাওয়ার পর এ দাবি জোরাল হচ্ছে। এ ঘটনায়ও একজন কিশোর অপরাধী রয়েছে। কিন্তু ওই কিশোরই ধর্ষিতা ছাত্রীর ওপর সবচেয়ে বেশি নির্যাতন চালিয়েছিল বলে অভিযোগ রয়েছে।

চিঠিতে সুপ্রিম কোর্টের প্রতি অনুরোধ জানাতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে কাপুর বলেন, এ ধরনের ঘটনায় অভিযুক্তের আচরণ এবং বর্বরতার বিষয়টি আমলে নেয়া উচিত, কেবল মেডিকেল পরীক্ষাই বিবেচ্য হওয়া উচিত নয়।

তিনি বলেন, অপরাধের ধরণ যদি ‘নির্মম এবং পরিকল্পিতভাবে সাজানো’ এমন মনে হয় এবং এতে ‘প্রাপ্তবয়স্কের মতো পরিপক্কতা’ প্রকাশ পায়, তাহলে ‘তথাকথিত মেডিকেল পরীক্ষার মাধ্যমে বয়স নির্ধারণের’ মাধ্যমে কিশোর অপরাধী চিহ্নিত করা ঠিক হবে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/টাইম অব ইন্ডিয়া/এসআই/এমআই_ ১৭৪৭ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

প্রথম সৌদি নারীর এভারেস্ট জয়

রাহা চতুর্থ আরব নারী হিসেবে এভারেস্টের চূড়ায় আরোহণ করলেন। প্রথম আরব নারী হিসেবে এভারেস্ট জয় করেছিলেন এক কাতারের নাগরিক। . . . বিস্তারিত

উ. কোরিয়ার স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ

উত্তর কোরিয়া সামরিক মহড়ার অংশ হিসেবে মাঝেমধ্যেই স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে থাকে। এ সপ্তাহে দক্ষিণ কোরি . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com