সর্বশেষ সংবাদঃ

ড্রোন হামলা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি: ইমরান

০৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: পাকিস্তান ইনসাফ আন্দোলনের (পিটিআই) চেয়ারম্যান সাবেক ক্রিকেটার ইমরান খান তার দেশের সীমান্তবর্তী ওয়াজিরিস্তানে উপর্যুপুরি মার্কিন ড্রোন হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছেন।

রোববার ড্রোন হামলায় ওয়াজিরিস্তানে কমপক্ষে ১৬ জন নিহত হবার পর এক বিবৃতিতে তিনি এই প্রতিবাদ জানান। পিটিআই মিডিয়া সেন্টারের মাধ্যমে তার বিবৃতি প্রচার করা হয়।

বিবৃতিতে ইমরান খান সরকারের প্রতি মার্কিন ড্রোন হামালার ক্ষয়ক্ষতি সম্পর্কে জনগণকে বিস্তারিত অবহিত করার দাবি জানান। এ ধরনের হামলায় নিহতদের পরিচয় নিশ্চিত করারও আহ্বান জানান তিনি।

তেহরিক-ই-ইনসাফ পার্টি প্রধান বলেন, ড্রোন হামলা একাধারে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন এবং পাকিস্তানের সার্বভৌমত্বের প্রতিও বৃদ্ধাঙ্গুলি।

তিনি আরো বলেন, সরকার দেশকে একটি কলা-রাষ্ট্রে পরিণত করেছে। আর মার্কিনীরা দেশের যে কোনো স্থানে যখন তখন আঘাত করার লাইসেন্স পেয়ে গেছে। এভাবে তারা পাকিস্তানের ভেতরে যে কোন সাধারণ নাগরিককে হত্যা করে চলছে।

ইমরান খান ওই হামলায় প্রাণহানিতে গভীর দুঃখ প্রকাশ করেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ডন/কিউআই/এমআই_ ১৩১০ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

তালেবানের সঙ্গে আলোচনায় আগ্রহী নওয়াজ

নওয়াজ বলেন, ক্ষমতা এবং বুলেট ব্যাবহার করেই সব সমস্যার সমাধান সম্ভব নয়। আলোচনার মাধ্যমেই অনেক সমস্যার সমাধান করতে হবে। টি . . . বিস্তারিত

বেনজীর ভুট্টো হত্যা মামলায় জামিন পেয়েছেন পারভেজ মোশাররফ

সোমবার ইসলামাবাদের সন্ত্রাস বিরোধী আদালত এ জামিনাদেশ দিয়েছে। এ আদেশের ফলে মোশররফ তাৎক্ষণিকভাবে ছাড়া না পেলেও তার মুক্ত হ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com