সর্বশেষ সংবাদঃ

দিল্লি গণধর্ষণে অভিযুক্তরা আদালতে (ভিডিও)

০৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: নয়াদিল্লিতে চলন্ত বাসে বর্বর গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে আদালতে তোলা হয়েছে। হত্যা ছাড়াও আদালতে তাদের বিরুদ্ধে অপহরণ ও ডাকাতির অভিযোগ আনা হবে।

২৩ বছর বয়সী প্যারা-মেডিকেল ছাত্রী হত্যার ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ফরেনসিক তথ্য-প্রমাণ উদ্ধারে পুলিশের ঘোষণার পর তাদের আদালতে তোলা হলো।

অভিযোগ প্রমাণিত হলে পাঁচ আসামির মৃত্যুদণ্ড হতে পারে। তাদের বিরুদ্ধে হত্যা ছাড়াও অপহরণ, ডাকাতি ও হামলার ষড়যন্ত্রের অভিযোগ আনা হচ্ছে।

অভিযুক্ত পাঁচজন হলেন- রাম সিং, মুকেশ সিং, বিজয় শর্মা, অক্ষয় ঠাকুর ও পবন গুপ্ত। ষষ্ঠ আসামির বয়স ১৭ হওয়ায় তাকে কিশোর অপরাধের বিশেষ আদালতে বিচারের মুখোমুখি করা হবে।

সাধারণত এসব মামলা শুরুতে কয়েক মাস সময় ব্যয় হলেও দিল্লির এই বর্বর ধর্ষণকাণ্ডের সপ্তাহখানেক পরই বিচারিক প্রক্রিয়া শুরু হয়। মূলতঃ ওই ঘটনার পর ভারতজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়লে দ্রুত ব্যবস্থা নিতে বাধ্য হয় প্রশাসন।

তিহার জেলের মুখপাত্র সুনিল গুপ্ত বলেন, আসামিদের ভারতের স্থানীয় সময় সকাল ১১টার মধ্যে আদালতে হাজির করা হয়। এজন্য কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি চূড়ান্ত করেছে।

এদিকে, বিচার চলাকালে অপ্রীতিকর ঘটনা এড়াতে আদালত চত্বরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের প্রতিশ্রুতি দিয়েছে পুলিশ। ম্যাজিস্ট্রেট আদালতে শুনানি চলাকালে বিবাদীদের নিরাপত্তায় সতর্ক থাকবে প্রশাসন।

অন্যদিকে, দিল্লির বর্বর ধর্ষণকাণ্ডের সাথে জড়িতদের একজনের বাসার কাছে হাতে তৈরি একটি বোমা রেখে আসার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রসঙ্গত, গত ১৬ ডিসেম্বর নয়াদিল্লিতে চলন্ত বাসে ওই ছাত্রীকে গণধর্ষণ ও পৈশাচিক হামলার পর তাকে এবং তার ছেলেবন্ধুকে গাড়িতে ফেলে দেয়া হয়। গত ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের একটি হাসপাতালে মারা যান ওই ছাত্রী।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই/এমআই_ ১৩০৩ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

স্ত্রী রশিতে ঝুলছেন, ওয়েবক্যামে দেখছেন স্বামী

এদিনও তারা দুজন ইন্টারনেটে। ওয়েবক্যামে একে অন্যের চেহারা দেখে মাতেন উল্লাসে। তবে বেশিক্ষণ থাকেনি বাস্তবে বিরহের এই দাম্প . . . বিস্তারিত

ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি

আইটি কোম্পানির ৮৮ শতাংশ নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, কর্মস্থলে তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com