সর্বশেষ সংবাদঃ

আইন হলেই কেবল নাম প্রকাশে রাজি ধর্ষিতার পিতা

০৭ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: দিল্লিতে গণধর্ষণের ঘটনার নিহত প্যারা-মেডিকেলের ছাত্রীর নাম প্রকাশ করতে তার পিতা বদ্রি সিং সম্মত হয়েছেন। তবে তিনি তা কেবল করতে চান মেয়ের নামে ভারতের ধর্ষণবিরোধী আইনের নামকরণ করা হলে।

এরআগেই ব্রিটিশ সানডে পিপল দাবি করে, তরুণীর নাম তার পিতাই প্রকাশ করেছেন। গতকাল রোববার এক সংবাদে মেয়েটির নাম জৌতি সিং পাণ্ডে বলে প্রকাশ করা হয়।

এমন প্রেক্ষাপটে ভারতের হিন্দুস্থান টাইমস-কে দেয়া সাক্ষাৎকারে তরুণীর পিতা বদ্রি সিং বলেন, ‘জ্যোতির নাম এভাবে প্রকাশ করতে তিনি চাননি।’

তিনি বলেন, ‘রোববার ব্রিটিশ সানডে পিপল পত্রিকা নাম প্রকাশের ব্যাপারটি জানতে চাইলে তিনি কেবল ধর্ষণবিরোধী আইন তার মেয়ের নামে করার শর্তে সরকারকে নাম প্রকাশের অনুমতি দিতে চেয়েছেন।’

তিনি আরো বলেন, ‘আমার মেয়ের নাম প্রকাশ পেলে যারা এই ধরনের আক্রমণকে জয় করে  বেঁচে আছেন, তারা অনুপ্রেরণা পাবেন। একজন  নির্যাতিতা হিসেবে আমার মেয়ের নাম সবাই জানুক, এটা  আমি চাই না বরং চাই সমাজ পরিবর্তনকারী হিসেবে তাকে সবাই মনে রাখুক।’

বৃটিশ পত্রিকায় বদ্রি সিং বলেছিলেন, ‘আমার মেয়ে কোনো অন্যায় করেনি। আমরা চাই সারা বিশ্ব ওর নাম জানুক। আমি আমার মেয়েকে নিয়ে গর্বিত।’ ওই সাক্ষাৎকারে মেয়েটির বাবা ও তার দুই ভাইয়ের নামও প্রকাশ করা হয়।

মেয়েটির বাবা ইংরেজি ট্যাবলয়েডটকে জানিয়েছেন, তার মেয়ের ওপর অত্যাচারের পর সারা বিশ্ব যেভাবে প্রতিবাদে উত্তাল হয়েছে তার থেকে তারা অনুপ্রাণিত হয়েছেন। ওই ছয় অপরাধীর বিরুদ্ধে তারা শুধুই মৃত্যুদণ্ড চান।

এরআগে গত সপ্তাহে বিবিসি হিন্দি-কে দেয়া সাক্ষাৎকারে বদ্রি সিং বলেন, ধর্ষণবিরোধী আইন সংস্কারে তার মেয়ের নাম ব্যবহার হলে কোনো সমস্যা নেই। সে শহীদ। তার নামে আইন প্রণয়ন পরিবারের জন্য কোনো সমস্যার সৃষ্টি করবে না।

দিল্লিতে ধর্ষিতার নাম প্রকাশ করা আইনে নিষিদ্ধ। তবে এ বিষয়ে ভারতের শিক্ষা প্রতিমন্ত্রী শশী থারুর বলেছেন, ‘আমি কর্তৃপক্ষকে মেয়েটির নামে একটি কঠোর ধর্ষণবিরোধী আইন প্রণয়ন করতে অনুরোধ করব।’

এদিকে, গণধর্ষণের ঘটনায় অভিযুক্ত পাঁচজনকে সোমবার আদালতে নেয়া হয়েছে। এরা হলেন- রাম সিং, তার ভাই মুকেশ, পবন গুপ্তা, বিনয় শর্মা এবং অক্ষয় ঠাকুর।

ধর্ষণের ঘটনায় দায়ের মামলার প্রসিকিউটর বলেন, একজন কিশোরসহ অভিযুক্ত পাঁচজনের বিরুদ্ধে আদালত ধর্ষণের প্রমাণ পেয়েছে। অভিযুক্ত কিশোরের বিচার কিশোর আদালতে করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে পৈশাচিক নির্যাতনের শিকার হন ২৩ বছরের প্যারা-মেডিকেলের ছাত্রী। পালাক্রমে ধর্ষণের পর মেয়েটি ও তার এক ছেলে বন্ধুকে পিটিয়ে চলন্ত বাস থেকে বাইরে ছুঁড়ে ফেলে দেয়া হয়। এরপর ২৯ ডিসেম্বর সিঙ্গাপুরের হাসপাতালে মারা যান ওই ছাত্রী।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১২৩৮ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

পদত্যাগ পালানোর সামিল: আসাদ

কে থাকবে আর কে যাবে এটা বলার জন্য সিরীয় জনগণের ক্ষমতা কেরি বা অন্য কেউ পেয়েছেন কিনা আমার জানা নেই। কে যাবে আর কে থাকবে ত . . . বিস্তারিত

রবিবার ভারত সফরে আসছেন চীনের প্রধানমন্ত্রী

লাদাখ সীমান্ত নিয়ে দু’দেশের মধ্যে বিরোধ নিষ্পত্তির ২০ দিনের মাথায় চীনা প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। সফরে বাণিজ্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com