সর্বশেষ সংবাদঃ

রাখাইনে ১০ লাখ ডলার সহয়তা দিবে ইন্দোনেশিয়া

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: জাতিগত দাঙ্গায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের পশ্চিমাঞ্চলীয় রাখাইন প্রদেশে ১০ লাখ ডলার মানবিক সহায়তার ঘোষণা দিয়েছে ইন্দোনেশিয়া।

জাকার্তা রাখাইন প্রদেশে ১০ লাখ ডলার মানবিক সহায়তা প্রদানের বিষয়ে প্রতিশ্রুতি দিয়েছে বলে শুক্রবার জানান ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রী।

গত জুন থেকে রাখাইনে বৌদ্ধ ও মুসলিমদের মধ্যে জাতিগত দাঙ্গায় প্রায় দুইশ’ জন নিহত হয়। নিহতদের অধিকাংশই রোহিঙ্গা মুসলিম। রক্তক্ষয়ী ওই দাঙ্গায় লক্ষাধিক বাস্তুচ্যুত হয় যাদের প্রায় সবাই মুসলিম।

পররাষ্ট্রমন্ত্রী মার্তি নাতালেগাওয়া বলেন, মিয়ানমার সরকারের আমন্ত্রণে রোহিঙ্গা ইস্যুতে সমঝোতায় পৌঁছতে তিনি সোমবার ২৪ ঘণ্টার সফরে মিয়ানমার যাবেন।

‘আমার ওই সফরে ইন্দোনেশীয় সরকার রাখাইনের মানবিক দুর্যোগ লাঘবে ওই প্রদেশে আমাদের ১০ লাখ ডলার মানবিক সহায়তার প্রতিশ্রুতির বিষয়ে মিয়ানমারকে অবহিত করবে’ জানান তিনি।

ইন্দোনেশীয় পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সফরকালে দেশটির আট লাখ রোহিঙ্গার নাগরিকত্বের স্বীকৃতির বিষয়ে মিয়ানমার সরকারের সাথে আলোচনা করবো।’

মিয়ানমার সরকার ও দেশটির সংখ্যাগরিষ্ঠ বৌদ্ধ জনগোষ্ঠী রোহিঙ্গাদের অবৈধ অভিবাসী মনে করে। জাতিসংঘ রোহিঙ্গাদের বিশ্বের সবচেয়ে নিপীড়িত জাতিগোষ্ঠেী আখ্যায়িত করে প্রতিবেশী দেশগুলোকে তাদেরকে শরণার্থী হিসেবে আশ্রয় দেয়ার আহ্বান জানিয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/আরবনিউজ/এসআই_ ২০২৯ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

পাকিস্তানে স্কুলবাসে বিস্ফোরণে ১৭ শিশুর মৃত্যু

পুলিশ অফিসার মোহাম্মদ রশিদ জানান, গুজরাট শহরতলিতে ওই বিস্ফোরণে আরো অন্তত সাতটি শিশু আহত হয়েছে। গুজরাট শহরটি ইসলামাবাদ থে . . . বিস্তারিত

কাশ্মীরে তিন ভারতীয় সেনা নিহত

সেনাবাহিনীর একজন মুখপাত্র জানান, শ্রীনগর থেকে ৪০ কিমি দূরে অবিস্থত ট্রাল এলাকায় বিদ্রোহীদের দমনে সেনাবাহিনী অভিযান শুরু . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com