সর্বশেষ সংবাদঃ

অভিযোগ তুলে নিতে ধর্ষিতাকে ৫০ হাজার রুপির প্রস্তাব

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ধর্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলে নেয়ার শর্তে ১৩ বছর বয়সী এক ধর্ষিতাকে ৫০ হাজার রুপি দেয়ার প্রস্তাব দেয়া হয়েছে। ভারতের এলাহবাদে স্থানীয় পঞ্চায়েত এই প্রস্তাব দেয়।

সংখ্যালঘু এই কিশোরীকে অপহরণ ও ধর্ষণের ঘটনায় বৃহস্পতিবার প্রতাপগর জেলার মাউলি গ্রামের পঞ্চায়েত এমন প্রস্তাব দেয়া হয়।

কুন্দা পুলিশের কাছে দায়ের করা এফআইআর-এ ধর্ষিতা অভিযোগ করেন, গ্রামের এক যুবক তাকে যৌন হয়রানি করে। এরপর তাকে অস্ত্রের মুখে অপহরণ করে নাগপুরে আটকে রেখে কয়েকদিন ধর্ষণ করে।

প্রায় এক সপ্তাহ সেখানে আটক থাকার পর গত ২৭ ডিসেম্বর ধর্ষিতা কিশোরী সেখান থেকে পালাতে সক্ষম হয়। পরবর্তীতে সে নিজ গ্রামে ফিরে আসে।

গ্রামবাসী জানায়, শুরুর দিকে পুলিশ মামলা গ্রহণে অনিচ্ছা প্রকাশ করে। পরে পুলিশ সুপারকে অবহিত করা হলে এই ঘটনায় কেবল একটি এফআইআর নথিভুক্ত করে পুলিশ।

প্রতাপগরের এএসপি আর এস বিশ্বকর্মা জানান, ‘ধর্ষিতার সাক্ষী এবং সংশ্লিষ্ট মেডিকেল পরীক্ষার পর অভিযুক্তের বিরুদ্ধে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।’

পঞ্চায়েতের দেয়া রায়ের বিষয়টিকে তেমন গুরুত্ব না দিয়ে তিনি বলেন, ‘উভয়পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা চলছে। এরমধ্যে রয়েছে- প্রাপ্তবয়স্ক হওয়ার পর ধর্ষিতাকে বিয়ে করা অথবা ধর্ষিতার পরিবারের দাবি অনুযায়ী আর্থিক ক্ষতিপূরণ প্রদান।’

জেলা পঞ্চায়েতের চেয়ারপারসন প্রমোদ মাউরিয়া বলেন, ‘স্থানীয় কিছু মানুষ বিষয়টি আমার নজরে এনেছেন। পঞ্চায়েতের এমন সিদ্ধান্ত লজ্জার এবং ওই ঘটনার জন্য দায়ীদের অবশ্য আইনের আওতায় আনা উচিত।’

কয়েক মাস আগেও এলাহবাদে এমন ঘটনা ঘটেছে। ওই সময় একজন শারীরিক প্রতিবন্ধীকে কয়েক যুবক ধর্ষণ করে। পরে পঞ্চায়েত অভিযুক্তদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের শর্তে ধর্ষিতার পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেয়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১৯১৩ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

স্ত্রী রশিতে ঝুলছেন, ওয়েবক্যামে দেখছেন স্বামী

এদিনও তারা দুজন ইন্টারনেটে। ওয়েবক্যামে একে অন্যের চেহারা দেখে মাতেন উল্লাসে। তবে বেশিক্ষণ থাকেনি বাস্তবে বিরহের এই দাম্প . . . বিস্তারিত

ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি

আইটি কোম্পানির ৮৮ শতাংশ নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, কর্মস্থলে তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com