সর্বশেষ সংবাদঃ

পাকিস্তানে তালেবানের নতুন নেতা বাহাওয়াল খান

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক : পাকিস্তানি তালেবানের নতুন নেতা হলেন কট্টরপন্থী এই গোষ্ঠীটির একাংশের নেতা বাহাওয়াল খান।

যুক্তরাষ্ট্রের চালকবিহীন বিমান (ড্রোন) হামলায় নিহত পাকিস্তানি তালেবানের নেতা মোল্লা নাজিরের স্থলাভিষিক্ত হলেন তিনি।

শুক্রবার মোল্লা নাজিরের অনুগত জঙ্গিগোষ্ঠীর নেতা হিসেবে বাহাওয়াল খানের নাম ঘোষণা করা হয় বলে পাকিস্তানি কর্মকর্তাদের বরাতে জানিয়েছে বিবিসি।

‘সালাউদ্দিন আইয়ুবি’ ছদ্মনামেও পরিচিত বাহাওয়াল খান।

মোল্লা নাজির বুধবার রাতে আফগান সীমান্তবর্তী দক্ষিণ ওয়াজিরিস্তানের রাজধানী ওয়ানার নিকটবর্তী আঙ্গর আদ্দার একটি বাড়িতে ড্রোন থেকে ছোঁড়া ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন।

এরআগে ২০১২ সালের নভেম্বরে মোল্লা নাজির দক্ষিণ ওয়াজিরিস্তানে আত্মঘাতী বোমা হামলায় আহত হন।

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলের জঙ্গিদের প্রধান চারটি উপদলের একটির নেতা ছিলেন নাজির। তিনি আফগান তালেবানকে যোদ্ধা ও বিভিন্ন ধরনের সমর্থন দেওয়ার ক্ষেত্রে শীর্ষ ব্যক্তিত্ব ছিলেন।

পাকিস্তানি এক গোয়েন্দা কর্মকর্তা জানান, ‘আইয়ুবি, যার প্রকৃত নাম বাহাওয়াল খান, নাজিরের অনুগত গোষ্ঠীর প্রধান মনোনীত হয়েছেন। নাজিরের দাফন শেষ হওয়ার পর তাকে শীর্ষ নেতা হিসেবে মনোনীত করা হয়।

বাহাওয়াল খান দীর্ঘদিন ধরে মোল্লা নাজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে কাজ করেছেন। তারা দুজন ২০০১ সালে আফগানিস্তানের দখল নেওয়ার আগে তালবানের যুক্তরাষ্ট্রের বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করেন।

এ বছরের শুরুতেই মোল্লা নাজিরের মৃত্যুতে বড় ধরনের ধাক্কা খায় পাকিস্তানের তালেবান গোষ্ঠী৷

এবার মার্কিন ড্রোন হামলায় নিহত হলেন পাকিস্তানের শীর্ষস্থানীয় নেতা মোল্লা নাজির৷ দুই মাস আগেই তাকে হত্যা করতে আত্মঘাতী হামলা করা হয়েছিল। সে বেলায় অল্পের জন্য রক্ষা পেয়েছিলেন নাজির।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এএ/এমএম_১৬১৪ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

স্ত্রী রশিতে ঝুলছেন, ওয়েবক্যামে দেখছেন স্বামী

এদিনও তারা দুজন ইন্টারনেটে। ওয়েবক্যামে একে অন্যের চেহারা দেখে মাতেন উল্লাসে। তবে বেশিক্ষণ থাকেনি বাস্তবে বিরহের এই দাম্প . . . বিস্তারিত

ভারতে কর্মস্থলে যৌন হয়রানির মহামারি

আইটি কোম্পানির ৮৮ শতাংশ নারী নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন যে, কর্মস্থলে তারা কোনো না কোনোভাবে যৌন হয়রানির শিকার হয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com