সর্বশেষ সংবাদঃ

চীনের এতিমখানায় অগ্নিকাণ্ডে ৭ শিশু নিহত

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক : চীনের উত্তরাঞ্চলীয় হেনান প্রদেশে একটি এতিমখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত শিশু প্রাণ হারিয়েছে। এতে আহত হয়েছে আরো বেশ কয়েকজন।

শুক্রবার সকালে ওই এতিমখানায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় এবং প্রায় দুই ঘণ্টা পরে তা নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে বিবিসি।

 

হেনান প্রদেশের লাংকাউ এলাকায় উয়ান লিহাই নামে পেশায় ফেরিওয়ালা একজন নারী অনাথ ও পরিবার ছাড়া শিশুদের আশ্রয় ও দেখাশোনা করে আসছিলেন। প্রায় দুই দশক ধরে এটি করে আসছিলেন তিনি।

সিনহুয়ার প্রতিবেদনে জানানো হয়, আগুনে ঘটনাস্থলেই চার শিশু নিহত হয়। গুরুতর অবস্থায় হাসাপাতালে নেয়ার পথে আরো তিন শিশু মারা যায়।

তবে ওই আশ্রমে মোট কতজন শিশু ছিলো তা জানা যায়নি। আগুনের সূত্রপাতের কারণও জানা যায়নি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি/এএ/এমএম_১২৫৫ ঘ.

অন্যান্য সংবাদ(এশিয়া)

রোহিঙ্গাদের দুটির বেশি সন্তান নিতে মিয়ানমার সরকারের না

রাখাইন রাজ্যে বৌদ্ধ ও মানদাও জাতির বসবাস থাকলেও মুসলিমদের হার ৯৫ শতাংশ। মুসলিম অধ্যুষিত এলাকায় দ্রুত জনসংখ্যা বৃদ্ধি রোধ . . . বিস্তারিত

আফগানদের হাতে শান্তির বেলুন

যুক্তরাষ্ট্রের শিল্পী ইয়াজমানি আরবোলেডা কয়েকদশকের যুদ্ধে বিপর্যস্ত রাজধানীবাসীকে শান্তি বেলুন উপহারের দেয়ার এ উদ্যোগ নেন . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com