সর্বশেষ সংবাদঃ

গরমে সিডনিবাসীর নাভিশ্বাস

১৮ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: সাম্প্রতিক সময়ের মধ্যে সবচাইতে উষ্ণ দিন পার করছে অস্ট্রেলিয়ার বৃহত্তম শহর সিডনির নাগরিকরা।

শুক্রবার দুপুরে সিডনিতে গড়পরতা ৪৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। শহরের ইতিহাসে এটি রেকর্ড পরিমাণ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অফিস।

সিডনির পশ্চিমাঞ্চলীয় এলাকা পেনরিথে কিছুক্ষণের জন্যে সর্বোচ্চ ৪৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।

শহরে ১৯৩৯ সালে সর্বোচ্চ রেকর্ড তাপমাত্রা ছিল ৪৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস।

নিউ সাউথ ওয়েলস ও ভিক্টোরিয়াসহ কয়েকটি অঞ্চলে তাপের তীব্রতার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা এসব জায়গায় আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছেন।

ওয়েদার চ্যানেল-এর আবহাওয়াবিদ ডিক হুইটেকার বলেন, ‘আজকের সিডনির জন্য এটি একটি ঐতিহাসিক দিন।’

তিনি বলেন, ‘আমরা সিডনির ইতিহাসে এমন দিন দেখিনি। তাপপ্রবাহে দেশটির ৭০ শতাংশ এলাকার লোক হাঁসফাঁস করছে।’

এদিকে, শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী জুলিয়া গিলার্ড ২০০৩ সালে রাজধানী শহর ক্যানবেরায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের স্মরণে এক অনুষ্ঠানে যোগ দেন।

সেখানে তিনি ফায়ার সার্ভিসসহ সংশ্লিষ্ট বিভাগগুলোতে জোর তৎপরতার নির্দেশ দিয়েছেন।

তীব্র তাপদাহের পাশাপাশি প্রতিবছরই দেশটি ভয়াবহ দাবানলের রোষাণলে পড়ে। প্রাকৃতিক এই রোষাণলে সেদেশের বহু ক্ষয়ক্ষতিও গুণতে হয়। হারাতে হয়েছে হাজারো মানুষের প্রাণ।

চরম তাপদাহ থেকে রক্ষা পেতে দেশের বিভিন্ন সি-বিচগুলোতে ভীড় জমাচ্ছে হাজারো মানুষ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি/এএ/এমআই_ ১৮৫২ ঘ.

অন্যান্য সংবাদ(ইউরোপ)

সোয়া ৩ কোটি টাকার ‘বোল্ট’

কিন্তু এতো টাকার সম্পদ বোল্টকে দিয়ে কী করাবেন তার নতুন মালিক? ধারণা করা হচ্ছে, বোল্টকে দিয়ে উত্তরসুরি বাড়াতে আরো বাচ্চা . . . বিস্তারিত

ফ্রান্সে সমকামী বিবাহ বৈধ, প্রতিবাদে রাস্তায় জনতা

শুক্রবার ফ্রান্সের সাংবিধানিক পরিষদ সমকামী আইনের বিষয়টি চ্যালেঞ্জ করে দায়ের করা ডানপন্থীদের একটি আবেদন খারিজ করে দেন। এর . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com