সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   মধ্যপ্রাচ্য

সমঝোতা ছাড়াই শেষ ইরান-আইএইএ

১৮ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ইসলামি প্রজাতন্ত্র ইরান এবং আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএর প্রতিনিধি দলের মধ্যে কোনো সমঝোতা ছাড়াই দুদিনের পরমাণু আলোচনা শেষ হয়েছে।

তবে দুপক্ষ আবার আগামী ১২ ফেব্রুয়ারি নতুন করে বৈঠকে বসতে রাজি হয়েছে। সে বৈঠকও হবে ইরানের রাজধানী তেহরানে।

বুধবার শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার পর্যন্ত চলে এবারের বৈঠক। এতে ইরানের পক্ষে নেতৃত্ব দেন আইএইএ-তে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি আসগর সুলতানিয়েহ।

অন্যদিকে, আইএইএর পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন সংস্থার সহকারী মহাপরিচালক হারম্যান নাকায়ের্তস।

ইরানের পরমাণু কর্মসূচিকে কেন্দ্র সৃষ্ট জটিলতা নিরসনে দুপক্ষ পারস্পরিক সহযোগিতার একটি কাঠামো খুঁজে বের করার চেষ্টা করবে। তবে চূড়ান্ত সমঝোতা হয়নি।

এরআগে মঙ্গলবার রাজধানী তেহরানে পৌঁছে আইএইএ প্রতিনিধি দলের প্রধান নাকায়ের্তস আশা প্রকাশ করেছিলেন, তারা ইরানের পারচিন স্থাপনা পরির্দশনের সুযোগ পাবেন। কিন্তু ইরান এ বিষয়ে রাজি হয়নি।

তেহরান বলেছে, পারচিন হচ্ছে একটি সামরিক ঘাঁটি এবং সেখানে সামরিক বাহিনী তার নিজস্ব কর্মকাণ্ড পরিচালনা করছে। এ স্থাপনায় কোনো পরমাণু কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রেস টিভি/এএ/এমআই_ ১৫০৩ ঘ.

অন্যান্য সংবাদ(মধ্যপ্রাচ্য)

সিরিয়ায় সেনা অভিযানে নিহত ৭০

ঐ অভিযানে ৫০ জন মানুষ নিহত হয়েছে বলে বিদ্রোহীরা দাবি করলেও, রাষ্ট্রীয় টেলিভিশেন বলা হয়েছে নিহতের সংখ্যা ৭০ জন। এর মধ্যে . . . বিস্তারিত

দুবাইয়ে মজুরি বাড়ানোর দাবিতে বিরল শ্রমিক ধর্মঘট 

বিক্ষোভটি শুরু হয় শনিবার আবুধাবিতে। এরপর দুবাই’র শ্রমিকরাও যোগ দেয়। উপসাগরীয় এ দেশটির ব্লু-কলার শ্রমিকদের অধিকাংশই অভিবা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com