সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   মধ্যপ্রাচ্য

রাতের আঁধারে গুঁড়িয়ে দেয়া হলো ফিলিস্তিনি তাবু

১৮ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ইসরাইলি পুলিশ রাতের অন্ধকারে অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনি জনগণের তাবু গুঁড়িয়ে দিয়েছে।

ফিলিস্তিনি ভূ-খণ্ডে অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা তেল আবিব করেছে, তার প্রতিবাদ জানাতে এসব ফিলিস্তিনি গত প্রায় দুই সপ্তাহ ধরে ওই অবস্থান ধর্মঘট করে আসছিলেন।

বৃহস্পতিবার মধ্যরাতে ফিলিস্তিনিদের ২৪টি তাবু উঠিয়ে দেয়া হয়েছে বলে জানান ইসরাইলি পুলিশের মুখপাত্র মিকি রোযেনফেল্ড।

অবস্থান ধর্মঘটকারী অন্যতম ফিলিস্তিনি প্রতিবাদকারী আবির কপ্তি তাদের তাবুনির্মিত ক্যাম্প গুঁড়িয়ে দেয়ার কথা নিশ্চিত করেছেন।

বুধবার ইসরাইলের একটি আদালত পূর্ব বাইতুল মোকাদ্দাসের (জেরুজালেম) কাছে নির্মিত এসব তাবু সরিয়ে ফেলার নির্দেশ দেয়।

ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু পশ্চিম তীরের ই-ওয়ান এলাকায় শ’ শ’ অবৈধ বসতি নির্মাণের যে পরিকল্পনা ঘোষণা করেছেন, তার প্রতিবাদে ফিলিস্তিনিরা গত ১১ জানুয়ারি তাবু গেড়ে অবস্থান ধর্মঘট শুরু করে। তাবুনির্মিত এ ক্যাম্পের নাম তারা দিয়েছিল বাব আল-শামস বা সূর্য দরজা।

এরপর ১৩ জানুয়ারি ইসরাইলি সেনারা অবস্থান ধর্মঘটকারী ফিলিস্তিনিদের লাঠিপেটা করে তাড়িয়ে দেয়। এরপর ১৫ জানুয়ারি ফিলিস্তিনি প্রতিবাদকারীরা আবার তাদের ধর্মঘটের স্থানে ফিরে যেতে চাইলে ইসরাইলি সেনারা বাধা দেয়।

তারা দাবি করে, এটি ইসরাইলের একটি সামরিক এলাকার কাছে অবস্থিত।

নেতানিয়াহুর অবৈধ বসতি নির্মাণের এ পরিকল্পনা বাস্তবায়িত হলে জর্দান নদীর পশ্চিম তীরের দক্ষিণ অংশ থেকে উত্তর অংশ বিচ্ছিন্ন হয়ে পড়বে।

ইসরাইল ১৯৬৭ সালে জর্দান নদীর পশ্চিম তীরের বাইতুল মোকাদ্দাস দখল করে নেয়ার পর থেকে এখন পর্যন্ত সেখানে অন্তত ১২০টি অবৈধ বসতি নির্মাণ করেছে। এসব বসতিতে পাঁচ লাখেরও বেশি ইহুদিবাদী বসবাস করছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/প্রেস টিভি/এএ/এমআই_ ১২৩৬ ঘ.

অন্যান্য সংবাদ(মধ্যপ্রাচ্য)

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের ফাঁসি

এদের একজন ইসরাইলের মোসাদ ও অন্যজন যুক্তরাষ্ট্রের সিআইএ’র পক্ষে গুপ্তচরবৃত্তিতে জড়িত ছিল বলে অভিযোগ রয়েছে। . . . বিস্তারিত

ইরাকে ফের সহিংসতায় নিহত ১৬

বাগদাদের সুন্নী প্রধান একটি জেলা ও তার আশেপাশে শুক্রবার ৭০ জন নিহত হওয়ার একদিন পরই আবার এ ঘটনা ঘটল। . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com