সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   মধ্যপ্রাচ্য

বিরোধীরা পশ্চিমাদের পুতুল: আসাদ

০৬ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: বিদ্রোহীদের ‘আল-কায়েদা সন্ত্রাসী’ অ্যাখ্যা দিয়ে তাদের কঠোরভাবে দমনের ঘোষণা দিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার-আল আসাদ। তিনি বলেন, ‘বিদ্রোহীরা আল্লাহর শত্রু। তারা পশ্চিমাদের পুতুল।’

রোববার দামেস্কের অপেরা হাউস থেকে সম্প্রচারিত টেলিভিশন ভাষণে আসাদ এসব কথা বলেন। অব্যাহত সংঘর্ষের মুখে বেশ কয়েক মাস পর তিনি সিরিয়া পরিস্থিতি নিয়ে এমন বক্তব্য দিলেন।

ভাষণে আসাদ বলেন, ‘আমরা আজ কঠিন পরিস্থিতিরি মুখোমুখি। আমাদের দেশে এখন কোথাও আনন্দ-উল্লাস করার মতো জায়গা নেই। সর্বত্র অস্থিরতা আর শঙ্কা। গোটা জাতি আজ আতঙ্কিত।’

তিনি বলেন, ‘দেশের কোথাও রাস্তাঘাট পর্যন্ত নিরাপদ নয়। সর্বত্র অস্থিরতা বিরাজ করছে। এভাবে চলতে দেয়া যায় না। আমরা সবাই সবার জন্য। ঐক্যবদ্ধভাবে আমরা এ পরিস্থিতি মোকাবেলা করব।’

সিরিয়ায় অব্যাহত দীর্ঘ দিনের গৃহযুদ্ধকে ‘কালো মেঘ’ অ্যাখ্যা দিয়ে আসাদ এ যুদ্ধে ক্ষতিগ্রস্তদের জন্য গভীর দুঃখ প্রকাশ করেন।

তিনি আরো বলেন, সারা দেশে অপ্রত্যাশিত হামলা আর সহিংসতা চলছে। এই পরিস্থিতি থেকে উত্তরণের একটিই পথ, তা হচ্ছে- গণজাগরণ। গণজাগরণের মাধ্যমে গোটা জাতি বিদ্রোহীদের সমুচিত জবাব দেবে।

বাসার-আল আসাদকে ক্ষমতাচ্যুত করতে বিরোধীরা ২০১১ সালের মার্চ থেকে বিদ্রোহ শুরু করে। তখন থেকে দেশটিতে গৃহযুদ্ধের সূচনা হয়। এতে বহু লোকের প্রাণহানি ঘটেছে।

জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী, সিরিয়ার এই সহিংসতায় এখন পর্যন্ত অন্তত ৬০ হাজার লোকের প্রাণহানির ঘটনা ঘটেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/একেএ/এমআই_ ১৮১২ ঘ.

অন্যান্য সংবাদ(মধ্যপ্রাচ্য)

ইরানের অর্থনীতি চরম সংকটে

তরুণ কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ বলেন, ‘‘আমি বিলাসবহুল জীবনের কথা বলছি না, বরং একেবারে মৌলিক চাহিদা, যেমন ধরুন সকালের না . . . বিস্তারিত

অযোগ্য রাফসানজানি: ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীনরাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী

তাদের বাদ দেয়ায় এখন শুধু ক্ষমতাসীন মোল্লাদের প্রতি বন্ধুভাবাপন্ন প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখন পর্যন্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com