সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   মধ্যপ্রাচ্য

বৈষম্যের প্রতিবাদে ইরাকে সুন্নীদের বিক্ষোভ

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ইরাকে জুড়ে ব্যাপক বিক্ষোভ প্রদর্শন করেছে ইরাকের সুন্নী মুসলিম সম্প্রদায়। বাগদাদের শিয়া নেতৃত্বাধীন সরকারের জেল-জুলুম ও বৈষম্যের প্রতিবাদে তারা এ বিক্ষোভ সমাবেশ করে।

শুক্রবার জুমা নামাযের পর থেকে দিনভর বাগদাদ, ফাল্লুজাসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভ চলে। হাজার হাজার সুন্নী মুসলিম এসব সমাবেশে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা অবিলম্বে হাজার হাজার সুন্নী বন্দির মুক্তি দাবি করেন এবং সরকারের প্রতি সাম্প্রদায়িক নীতি পরিহারের আহ্বান জানান।

সমাবেশে সুন্নী নেতারা অভিযোগ করেন, চল্লিশ থেকে পঞ্চাশ হাজার সুন্নী নারী ও পুরুষকে অন্যায়ভাবে আটক রেখেছে এ সরকার।

তবে প্রধানমন্ত্রী নূরী আল মালিকি সরকার এ সংখ্যা সঠিক নয় বলে ঘোষণা করেছে। নয়শ’ মহিলাকে বিভিন্ন অপরাধ ও সন্ত্রাসের অভিযোগ আটক করার কথা জানিয়েছে সরকার।

মাত্র এক দিন আগে ১৪ মহিলা বন্দিকে মুক্তি দেয় কর্তৃপক্ষ। কিন্তু তাতেও সরকারের বিরুদ্ধে উত্তাপ কমেনি। গত ২০ ডিসেম্বর ইরাকের সুন্নী অর্থমন্ত্রীকে তার দেহরক্ষীরা গ্রেপ্তার করার পর থেকেই বিক্ষোভ দানা বাঁধে।

সমাবেশে সুন্নী নেতা আল সালেহ বলেন, সরকার সংখ্যালঘু সুন্নীদের দমনের লক্ষ্যে সন্ত্রাস বিরোধী আইনকে ব্যবহার করছে।

এদিকে, ইরাক সরকার এ ধরনের বিক্ষোভ অবসানের আহ্বান জানিয়েছে। ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা একে বেআইনি ও অহেতুক বলে মন্তব্য করেছেন।

সুন্নী সংখ্যালঘু সালেহুদ্দিন, নিনেভেহ ও আনবার প্রদেশের বিক্ষোভ সম্পর্কে সরকার এরূপ মনোভাব ব্যক্ত করেন।

অপরদিকে, বিক্ষোভকারীরা ইরাকের সংখ্যালঘু সুন্নী অঞ্চলের জনগণের প্রতি সরকারের বৈষম্যমূলক আচরণ বন্ধের আহ্বান জানান।

তারা বলেন, ২০০৩ সালে সাদ্দাম হোসেনকে হটাতে পরিচালিত মার্কিন আগ্রাসনের পর থেকেই সুন্নীদের কোণঠাসা করার প্রক্রিয়া চলছে। বছরের পর বছর চলছে এ বৈষম্য।

সুন্নী জনগোষ্ঠী মনে করে, তাদেরকে নিষ্পেষিত করতেই তাদের নেতৃবৃন্দকে বিশেষ করে সুন্নী ভাইস প্রেসিডেন্ট ও অর্থমন্ত্রীকে টার্গেট করেছে সরকার।

সুন্নী নেতৃবৃন্দ সমাবেশে সরকারের প্রতি সুবিচার, সমতা এবং স্বচ্ছতার সাথে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে প্রতিনিধি নেয়ার আহ্বান জানান।

সমাবেশে অংশগ্রহণকারীরা মিসর, ইয়েমেন, তিউনিসিয়ার প্রতিরোধ আন্দোলনের মতো মালিকি সরকারের পদত্যাগ চেয়েও স্লোগান দিয়েছেন।

সুন্নী নেতারা আরো বলেন, সার্বিক পরিস্থিতির সংশোধন, রাজনৈতিক ও বিচারিক ব্যবস্থার পুনর্গঠন এবং পুনর্মিলনের জন্য মালিকি সরকারের শেষ সুযোগ এটাই।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/কিউআই/এমআই_ ২২০৪ ঘ.

অন্যান্য সংবাদ(মধ্যপ্রাচ্য)

ইরানের অর্থনীতি চরম সংকটে

তরুণ কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ বলেন, ‘‘আমি বিলাসবহুল জীবনের কথা বলছি না, বরং একেবারে মৌলিক চাহিদা, যেমন ধরুন সকালের না . . . বিস্তারিত

অযোগ্য রাফসানজানি: ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীনরাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী

তাদের বাদ দেয়ায় এখন শুধু ক্ষমতাসীন মোল্লাদের প্রতি বন্ধুভাবাপন্ন প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখন পর্যন্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com