সর্বশেষ সংবাদঃ

  • হোম
  •   মধ্যপ্রাচ্য

সিরিয়া সীমান্তে ন্যাটোর প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু

০৫ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক : সিরায়া সীমান্তবর্তী তুরস্কে প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র মোতায়েন শুরু করেছে ন্যাটো।

ন্যাটো জানিয়েছেন, তাদের সৈন্য ও অস্ত্রশস্ত্র নিয়ে তারা তুর্কির দক্ষিণাঞ্চলে পৌঁছেছেন এবং আরো সৈন্য ও অস্ত্র আগামি দিনগুলোতে এসে পৌঁছাবে।

আগামী সপ্তাহে জার্মানি ও নেদারল্যান্ডের সৈন্য সমুদ্র পথে আসার প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছে মার্কিন-ইউরোপিয় এই সামরিক জোট।

ন্যাটোর মহাসচিব অ্যান্ড্রেস ফগ রাসমোসিন এক বিবৃতিতে জানিয়েছেন, তাদের মিত্র তুরস্ককে সাহায্য ও রক্ষার জন্য তাদের ক্ষেপণাস্ত্র মোতায়েন ও আক্রমণ অব্যাহত থাকবে।

এদিকে ন্যাটোর সমর্থনে জার্মান ও নেদার‌ল্যান্ড ইতোমধ্যে তুরস্ক ও সিরিয়া সীমান্তবর্তী এলাকায় সৈন্য ও প্যাট্রিওট ক্ষেপণাস্ত্র মোতায়েন করতে রাজি হয়েছে।

এরই মধ্যে মার্কিন সৈন্য এবং অস্ত্র তুরস্কের ইনকিরলিক বিমান বন্দরে এসে পৌঁছেছে এবং কয়েকদিনের মধ্যে আরো চারশ’ সৈন্য এসে পৌঁছাব। সোমবার ডার্চ সৈন্যদল এসে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে এবং এ মাসের ২২ তারিখে আরো তিনশ’ সৈন্য আসার কথা রয়েছে।

এ বিমান ঘাঁটি ব্যবহার করে ন্যাটো ও ডাচ সেনারা আক্রমণ কার্যক্রম চালাবে এবং তাদের সহযোগিতায় তুর্কি সেনাবাহিনী কাজ করবে।

সিরিয়া তুরস্কে পারমানবিক হামলা চালাতে পারে এমন আশঙ্কায় তুরস্কের অনুরোধে গত মাসের প্রথম দিকে থেকে ন্যাটো এয়ার মিসাইল মোতায়েন কার্যক্রম চালিয়ে আসছে বলে জানায় ন্যাটো।

এদিকে সিরিয়া জানিয়েছে তাদের নিজেদের জনগণের স্বার্থেই পারমাণবিক অস্ত্র ব্যবহার করা থেকে বিরত থাকবে।

ডিসেম্বরের মাঝামাঝি ন্যাটো জানায়, বিদ্রোহী যোদ্ধদের লক্ষ্য করে তারা দ্রুতগামী ক্ষেপণাস্ত্র আক্রমণ নতুন করে শুরু করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/বিবিসি/এসএম/এমএম_১৩০৪ ঘ.

অন্যান্য সংবাদ(মধ্যপ্রাচ্য)

ইরানের অর্থনীতি চরম সংকটে

তরুণ কম্পিউটার বিজ্ঞানী মোহাম্মদ বলেন, ‘‘আমি বিলাসবহুল জীবনের কথা বলছি না, বরং একেবারে মৌলিক চাহিদা, যেমন ধরুন সকালের না . . . বিস্তারিত

অযোগ্য রাফসানজানি: ইরানে প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীনরাই পরস্পরের প্রতিদ্বন্দ্বী

তাদের বাদ দেয়ায় এখন শুধু ক্ষমতাসীন মোল্লাদের প্রতি বন্ধুভাবাপন্ন প্রার্থীদের মধ্যেই প্রতিদ্বন্দ্বিতা হবে। তবে এখন পর্যন্ . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com