সর্বশেষ সংবাদঃ

আলজেরিয়ায় জিম্মিদের ১২ জন নিহত, নিখোঁজ ৩০

১৯ জানুয়ারি,২০১৩

বিশ্ব ডেস্ক: ইসলামী যোদ্ধাদের হাতে আটক আলজেরীয় এবং বিদেশি নাগরিকদের মধ্যে কমপক্ষে বারো জন নিহত হয়েছে।

আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা জানিয়েছে, এখনও ৩০ জনের মতো বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছে।

সর্বশেষ খবর অনুযায়ী, প্রায় একশ’ বিদেশি নাগরিক জিম্মি অবস্থা থেকে মুক্তি পেয়েছে। কিন্তু এখনও ৩০ জনের মতো বিদেশি নাগরিকের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।

সাহারা মরুভূমিতে প্রাকৃতিক গ্যাস উৎপাদন কেন্দ্রে ইসলামী যোদ্ধারা গত বুধবার হানা দিয়ে ব্রিটেন, ফ্রান্স, জাপানসহ বিভিন্ন দেশের অনেক নাগরিককে জিম্মি করেছিল।

জিম্মিদের উদ্ধারে আলজেরিয়ার সামরিক বাহিনী বৃহস্পতিবার যে অভিযান চালায় সেই অভিযান নিয়ে বিভিন্ন দেশ সমালোচনা করেছে।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন এবং জাপান বলেছে, ওই অভিযানের ব্যাপারে তাদের আগে সতর্ক করা হয়নি বা অভিযান সম্পর্কে কিছুই জানানো হয়নি। অভিযানে ঠিক কী ঘটেছে, সেটাও এখনও পরিস্কার নয়।

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারী ক্লিনটন বলেছেন, আলজেরিয়ায় পরিস্থিতি ভয়াবহ অবস্থায় পৌঁছেছে।

হিলারী ক্লিনটন এক সংবাদ সম্মেলনে বলেন, ‘আমরা আলজেরিয়ার সরকারের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছি। এই ঘটনায় যে সব দেশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সংকট নিরসনে সকলেই একসাথে কাজ করছি।’

তিনি বলেন, সন্ত্রাস দমনে যুক্তরাষ্ট্র আলজেরিয়াকে সহায়তা দেয়া অব্যাহত রাখবে এবং ওই অঞ্চলে কাজ করে যাবে।

আলজেরিয়ায় যোদ্ধাদের হাতে আটক অবস্থায় একজন মার্কিন নাগরিক নিহত হয়েছে বলে অসমর্থিত সূত্রে বলা হচ্ছে। যা এখনও নিশ্চিত নয়। আর ফ্রান্স দাবি করেছে, তাদের একজন নাগরিক নিহত হওয়ার নিশ্চিত খবর তারা পেয়েছে।

তবে আলজেরিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম বিভিন্ন খবর প্রকাশ করলেও দেশটির সরকার এখনও এ ব্যাপারে কিছু বলেনি। সরকারের একজন মন্ত্রী শুধু বলেছেন, যোদ্ধাদের সাথে কোনো আপোষ আলোচনা হবে না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসআই_ ১১৪২ ঘ.

অন্যান্য সংবাদ(আফ্রিকা)

নাইজেরিয়ায় বোকো হারামের ঘাঁটিতে কারফিউ

বিদ্রোহীদের তাঁবুতে বিমান হামলার জন্য সামরিক বাহিনী যুদ্ধবিমান ও হেলিকপ্টার মোতায়েন করেছে দেশটির সরকার। সেনারা ১০ যোদ্ধা . . . বিস্তারিত

স্বাধীন দেশের স্বীকৃতি চায় সোমালিল্যান্ড

কয়েক দশক ধরে যুদ্ধ ও দুর্ভিক্ষে পর্যুদস্ত হয়েছে সোমালিয়া। এখন সোমালিয়ার একটি অঞ্চল, সোমালিল্যান্ড স্বাধীন দেশের মর্যাদা . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com