সর্বশেষ সংবাদঃ

চলচ্চিত্র পুরস্কার: রাজ্জাককে আজীবন সম্মাননা

১৭ জানুয়ারি,২০১৩

ঢাকা: ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ ঘোষণা করেছে সরকার। দেশের চলচ্চিত্র শিল্পে গৌরবোজ্জ্বল ও অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ চলচ্চিত্রের বিভিন্ন ক্ষেত্রে বিশিষ্ট শিল্পী ও কলাকুশলীকে প্রতিবছর এ পুরস্কারে ভূষিত করা হয়।

বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে জানানো হয়, এ বছর প্রখ্যাত অভিনেতা ও চলচ্চিত্র ব্যক্তিত্ব নায়ক রাজ রাজ্জাককে ‘আজীবন সম্মাননা’র জন্য মনোনীত করা হয়েছে।

শ্রেষ্ঠ চলচ্চিত্রের পুরস্কার লাভ করেছে এশা ইউসুফ ও ফরিদুর রেজা সাগর প্রযোজিত এবং নাসির উদ্দিন ইউসুফ পরিচালিত মুক্তিযুদ্ধের ছবি ‘গেরিলা’। একই ছবির জন্য নাসির উদ্দিন ইউসুফকে শ্রেষ্ঠ পরিচালক ঘোষণা করা হয়েছে।

‘কুসুম কুসুম প্রেম’ চলচ্চিত্রের জন্য ফেরদৌস আহমেদকে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা এবং ‘গেরিলা’ চলচ্চিত্রের জন্য জয়া আহসানকে প্রধান চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে মনোনীত করা হয়েছে।

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১’ এর পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা মনোনীত হয়েছেন এম এ আলমগীর (কে আপন কে পর)। একই চলচ্চিত্রের জন্য পার্শ্বচরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী মনোনীত হয়েছেন ফরিদা আক্তার ববিতা।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক মনোনীত হয়েছেন হাবিব ওয়াহিদ, প্রজাপতি চলচ্চিত্রের জন্য। আর শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী- কুমার বিশ্বজিৎ (প্রজাপতি)। শ্রেষ্ঠ গায়িকা- নাজমুন মুনিরা ন্যান্সি (প্রজাপতি), শ্রেষ্ঠ গীতিকার- শফিক তুহিন (প্রজাপতি), শ্রেষ্ঠ সুরকার- ইমন সাহা (কুসুম কুসুম প্রেম)।

এছাড়া চলচ্চিত্রের আরো কয়েকটি ক্ষেত্রে এই পুরস্কার ঘোষণা করা হয়েছে। সেগুলো হচ্ছে- শ্রেষ্ঠ প্রামাণ্য চলচ্চিত্র- ফখরুল আরেফীন প্রযোজিত ‘আল-বদর’ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ‘লোকনায়ক কাঙ্গাল হরিনাথ’।

চলচ্চিত্রের খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা- শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), শ্রেষ্ঠ শিশু শিল্পী- সেমন্তী (খন্ডগল্প-১৯৭১), শ্রেষ্ঠ কাহিনীকার- ড. মুহম্মদ জাফর ইকবাল (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ চিত্র নাট্যকার- নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা- নাসির উদ্দীন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক- অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ শব্দগ্রাহক- রতন পাল (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ সম্পাদক- সামির আহমেদ (গেরিলা), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক- অনিমেষ আইচ (গেরিলা), শ্রেষ্ঠ মেকাপম্যান- মো. আলী বাবুল (গেরিলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা- শিমূল ইউসুফ (গেরিলা) চলচ্চিত্র।

রিয়েল-টাইম নিউজ ডটকম/তথ্যবিবরণী/কিউআই/এমআই_ ২২৫৯ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com