সর্বশেষ সংবাদঃ

জুলাইতে মা হচ্ছেন কেট

১৫ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: উইলিয়াম-কেট দম্পতির ঘরে নতুন অতিথি আসার নির্দিষ্ট দিন তারিখ নিয়ে জল্পনা কল্পনা কাটিয়ে দিতে উদ্যত হয়েছে রাজপ্রাসাদ কর্তৃপক্ষ। এ বছরে জুলাইতে মা হতে যাচ্ছেন ডাচেজ অব কেমব্রিজ।

সোমবার সেন্ট জেমস প্যালেস থেকে এক বিবৃতিতে এ খবর জানানো হয়েছে বলে প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

গত মাসে ৩১ বছর বয়সী কেটকে হালকা শারীরিক অসুস্থতায় হাসপাতালে নেয়া হলেই ব্রিটিশ রাজ পরিবারে নতুন কেউ আসতে যাচ্ছে এমন ধারণা চাউর হয়।

কেট এখন তিন মাসের অন্তঃস্বত্বা। তিন দিন হাসপাতালে থাকার পর আস্তে আস্তে সুস্থ হয়ে ওঠেন তিনি। এখন তার শারীরিক অবস্থা বেশ ভাল।

তবে এই রাজবধূকে কয়েকমাস যাবৎ মানুষালে খুব একটা দেখা যাচ্ছে না। পুরোমাত্রায় বিশ্রামে দিন পার করছেন তিনি।

সর্বশেষ ক্রিসমাসের আগে তাকে বিবিসি স্পোর্টস পার্সন অব দ্য ইয়ার ব্র্যাডলি উইগিন্সরে সাথে সাইক্লিংয়ে দেখা যায়।

রিয়েল-টাইম নিউজ ডটকম/টাইমস অব ইন্ডিয়া/এএ/এমআই_ ২২২৩ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com