সর্বশেষ সংবাদঃ

পুরস্কারে গেরিলা ও প্রজাপতির জয়জয়কার

১৫ জানুয়ারি,২০১৩

ঢাকা: জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১১- তে মুক্তিযুদ্ধভিত্তিক ছবি ‘গেরিলা’র রীতিমত জয়জয়কার। সেরা ছবি ছাড়াও শ্রেষ্ঠ পরিচালক, শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা, শ্রেষ্ঠ অভিনেত্রী, শ্রেষ্ঠ খলঅভিনেতা, শ্রেষ্ঠ সম্পাদক, শ্রেষ্ঠ শিল্পনির্দেশক, শ্রেষ্ঠ মেকাপম্যান এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা শাখায় পুরস্কার পেতে যাচ্ছে ছবিটি।

এরপরেই রয়েছে ‘প্রজাপতি’। সঙ্গীত বিভাগের সব পুরস্কারগুলো যাচ্ছে ‘প্রজাপতি’র পকেটে।

সেরা অভিনেতা ও অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ফেরদৌস আহমেদ ও জয়া আহসান। জয়া পুরস্কার জিতেছেন ‘গেরিলা’ দিয়ে। আর ‘কুসুম কুসুম প্রেম’ ছবি দিয়ে পুরস্কার বাগিয়ে নিয়েছেন ফেরদৌস।

‘গেরিলা’র জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র পরিচালকের পুরস্কার পাচ্ছেন নাসির উদ্দিন ইউসুফ বাচ্চু। শ্রেষ্ঠ কাহিনীকারের পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ‘আমার বন্ধু রাশেদ’ ছবির জন্য।

জুরি বোর্ডের মনোনয়নের পর সোমবার তথ্য মন্ত্রণালয় ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১১’ এর জন্য নির্বাচিতদের নাম চূড়ান্ত করেছে। এবার ‘আজীবন সম্মাননা’ পাচ্ছেন  প্রখ্যাত অভিনেতা নায়করাজ রাজ্জাক।

‘কে আপন কে পর’ চলিচ্চিত্রে কুশলী অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পাচ্ছেন নায়ক আলমগীর। একই চলচ্চিত্রে অভিনয় করে পার্শ্ব চরিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পাচ্ছেন ফরিদা আক্তার ববিতা।

শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালকের পুরস্কার পাচ্ছেন- হাবিব ওয়াহিদ (প্রজাপতি)। ইমন সাহা শ্রেষ্ঠ সুরকার (কুসুম কুসুম প্রেম) এবং শফিক তুহিন শ্রেষ্ঠ গীতিকারের (প্রজাপতি) পুরস্কার পাচ্ছেন।

কুমার বিশ্বজিৎ শ্রেষ্ঠ গায়কের (ছোট ছোট আশা, প্রজাপতি) এবং নাজমুন মুনিরা ন্যান্সি শ্রেষ্ঠ গায়িকার (প্রজাপতি) পুরস্কার পাচ্ছেন।

অন্যান্য ক্ষেত্রে পুরস্কার জয় করছেন- শ্রেষ্ঠ চিত্রনাট্যকার নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), শ্রেষ্ঠ সংলাপ রচয়িতা নাসির উদ্দিন ইউসুফ ও এবাদুর রহমান (গেরিলা), খল চরিত্রে শ্রেষ্ঠ অভিনেতা শতাব্দী ওয়াদুদ (গেরিলা) ও মিশা সওদাগর (বস নাম্বার ওয়ান), শ্রেষ্ঠ শিশুশিল্পী সেমন্তী (খণ্ডগল্প-১৯৭১), শ্রেষ্ঠ চিত্রগ্রাহক এল অপু রোজারিও (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ শব্দগ্রাহক রতন পাল (আমার বন্ধু রাশেদ), শ্রেষ্ঠ সম্পাদক সামির আহমেদ (গেরিলা), শ্রেষ্ঠ শিল্প নির্দেশক অনিমেষ আইচ (গেরিলা), শ্রেষ্ঠ মেকাপম্যান মো. আলী বাবুল (গেরিলা) এবং শ্রেষ্ঠ পোশাক ও সাজ-সজ্জা শিমূল ইউসুফ (গেরিলা)।

ফখরুল আরেফিন প্রযোজিত ‘আল-বদর’ এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত ‘লোকনায়ক কাঙ্গাল হরিনাথ’ শ্রেষ্ঠ  প্রামাণ্য চলচ্চিত্রের পুরস্কার জয় করেছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এসএম/এমআই_ ২১০২ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com