সর্বশেষ সংবাদঃ

শাহরুখ-অর্জুনের দ্বন্দ্ব প্রশমিত!

১৫ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: বলিউড অভিনেতা শাহরুখ খান ও অর্জুন রামপালের মধ্যকার বিরোধের বরফ পরস্পরকে আলিঙ্গনে গলে গেছে। তবে তা গোপনেই হয়েছে বলে গুঞ্জন।

এ দুই অভিনেতার কলহ নিয়ে বলিউডের গসিপ বেশ সাড়া ফেলেছিল। দেখা হলে দুজনার কেউই কথা বলা তো দূরে থাক, মুখ চাহনি পর্যন্ত করতেন না।

এটুকুতেই থেমে থাকেননি। গণমাধ্যমের সাক্ষাৎকারেও তারা পরস্পরের প্রতি বিদ্বেষ প্রকাশ করেছেন। তবে অবাক করার মতো হলেও সত্য, তাদের এই বিবাদের রহস্য সবার কাছেই আজানা।

শনিবার একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে এক সাংবাদিক শাহরুখকে অর্জুনের সম্পর্কে জিজ্ঞেস করলে শাহরুখের জবাব এখানে অনুষ্ঠানে এসেছি, বন্ধুত্ব করতে নয়। কিন্তু সেই অনুষ্ঠানই তাদের মধ্যে বন্ধুত্বের বন্ধন ফের প্রাণ ফিরে পায়।

এক প্রত্যক্ষদর্শী জানান, ‘সোমবার একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানের মঞ্চে পারফর্ম শেষে সাজঘরে চলে যান শাহরুখ। এ সময় বন্ধু অভিনেতা চাঙ্কি পান্ডে এবং অর্জুনকে দেখতে পান তিনি। কাছাকাছি এসে অর্জুন হঠাৎ শাহরুখকে জড়িয়ে ধরলে শাহরুখও আপ্লুত হয়ে উঠেন।’

ওই প্রত্যক্ষদর্শী আরো জানান, ‘শাহরুখও আবেগে জড়িয়ে ধরেন অর্জুনকে, এ সময় দুজনার চোখে আবেগাশ্রুও দেখা যায়। এ পর্যায় চাঙ্কি পান্ডে তাদের কাছে গিয়ে দুজনকেই জড়িয়ে ধরেন।’

‘এরপর থেকে এই দুই অভিনেতাকে খুবই উৎফুল্ল দেখা যায় এবং অনুষ্ঠান শেষে দর্শকদের কিছু বুঝতে না দিয়ে গোপনে অনুষ্ঠানস্থল ছেড়ে বেড়িরে যান শাহরুখ-অর্জুন।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৮৩২ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com