সর্বশেষ সংবাদঃ

লতার এলএম মিউজিকের পথচলা শুরু

১৪ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: নিজের উদ্যোগে ‘এলএম মিউজিক’ নামে সংগীত কোম্পানি চালু করেছেন সংগীতের নাইটিংগেলখ্যাত শিল্পী লতা মুঙ্গেশকর। লতার এই কোম্পানি উদ্বোধন করেছেন উপমহাদেশের প্রথিতযশা সংগীত সাধক পণ্ডিত জশরাজ এবং বলিউড শাহেনশা অভিনেতা  অমিতাভ বচ্চন।

রোববার মুম্বাইয়ে এ জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে বলিউড তারকাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- বনি কাপুর, মধুর ভান্ডারকার, অলকা ইয়াগমিন, মহালক্ষ্মী আয়ার এবং নিতা আমবানি।

লতার কোম্পানি প্রতি শুভকামনা জানিয়ে অমিতাভ বলেন, ‘লতাজির মতো কিংবদন্তির সামনে আমি নিতান্তই সামান্য...‘এমএম মিউজিক’-কে আমার শুভেচ্ছা। আশা করি, লতাজির মতো তার এ কোম্পানিও দৃঢ় পদক্ষেপে সামনে এগিয়ে যাবে।’

‘এলএম মিউজিক’ ভারতের তরুণ প্রতিভাবান শিল্পীদের সৃজশীলতা প্রকাশের মাধ্যম হিসেবে কাজ করবে। যারা ভবিষ্যতে লতাজির স্থান কখনো শূন্য হতে দিবে না।’- যোগ করেন অমিতাভ।

পণ্ডিত জশরাজ বলেন, ‘আমাদের সংগীতাঙ্গনে লতার স্থান দখল করার মতো আসলে কেউই নেই। জীবিত শিল্পীদের মধ্যে সংগীতে তার মতো অবদান কেউ রাখতে পারেনি। আমার কাছে লতার বিশ্বের অষ্টম আশ্চর্য।’

তিনি আরো বলেন, ‘তার এই উদ্যোগ আমাদের কাছে বড় একটি নিদর্শন। তিনি তার সংগীত দিয়ে লাখো মানুষের হৃদয় তৃপ্ত করেছেন। আমি এই শিল্পী ও তার উদ্যোগের দীর্ঘজীবি কামনা করি।’

রিয়েল-টাইম নিউজ ডকটম/ওয়েবাসাইট/এসএম/এমআই_ ১৮৩৯ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

তারা নিউজ ও মিউজিক মমতার কব্জায়

সাময়িকভাবে তারা নিউজ এবং তারা মিউজিক অধিগ্রহণ করতে চলেছে রাজ্য সরকার। এজন্য আনা হবে প্রয়োজনীয় আইন। বৃহস্পতিবার চ্যানেলের . . . বিস্তারিত

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com