সর্বশেষ সংবাদঃ

গোল্ডেন গ্লোবে সেরা ছবি আরগো

১৪ জানুয়ারি,২০১৩

স্কাইফলের থিম সং নিয়ে সেরা অ্যাডেলে লিঙ্কন ছবি দিয়ে সেরা অভিনেতা ড্যানিয়েল ডে লেইস আরগো দিয়ে বাজিমাত করা বেন অ্যাফ্লেক

বিনোদন ডেস্ক: অস্কারের বাইরে হলিউডে সবচেয়ে দামী পুরস্কার ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’। ধারণা করা হয়ে থাকে এটিতে যারা এগিয়ে থাকেন, তাদের কপালেই জোটে অস্কার।

নিউ ইয়র্কে রোববার এবারের ৭০তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস প্রদান করা হয়েছে। উৎসব ঘিরে বর্ণিল সাজে হলিউড স্টুডিওতে রীতিমত মেলা বসেছিল তারকাদের।

অ্যাওয়ার্ড বিজয়ীরা ভিড় করেছিল নিজস্ব রঙ-ডংয়ের পোশাকে। লাল গালিচা মাড়িয়ে তাদের আগমনে ভক্তদের চোখ ছানাবড়া হওয়ার অবস্থা।

এবারের সিনেমা ক্যাটাগরিতে দুটি পুরস্কার জেতে সেরা ছবির মর্যাদা পায় আরগো। সেরা অভিনেতা হন লিঙ্কন ছবির ড্যানিয়েল ডে লেইস, আর অভিনেত্রী জিরো ডার্ক থার্টির জেসিকা সাস্টেইন।

আরগো দিয়ে সেরা পরিচালকের পুরস্কার জিতে নেন বেন অ্যাফ্লেক। তিনি ১৯৭৯ সালে ইরান সংকটের চিত্রনাট্য লিখে এই পুরস্কার বাগিয়ে নেন।

ব্রিটিশ গায়িকা অ্যাডেলে জেমস বন্ড সিরিজের সর্বশেষ ছবি স্কাইফলের থিম সং দিয়ে সেরা গায়িকার পুরস্কার জয় করেন।

এছাড়া এবারের গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস আসরের অন্যরা বিজয়ীরা হলেন- শ্রেষ্ঠ অভিনেতা (হাসি অথবা সংগীত সিনেমা) হাগ জ্যাকম্যান (লেস মিজারেবল), শ্রেষ্ঠ অভিনেত্রী (হাসি অথবা সংগীত সিনেমা) জেনিফার লওরেন্স (সিলভার লিনিংস প্লেবুক), শ্রেষ্ঠ সহ-অভিনেতা (সিনেমা) ক্রিস্টফ ওলাটজ (ডিজাংগো আনচেইনড), শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী (সিনেমা) অ্যানি হ্যাথাওয়ে (লেস মিজারেবল), শ্রেষ্ঠ চিত্রনাট্যকার (সিনেমা) মাইকেল ডান্না (লাইফ অব পাই), শ্রেষ্ঠ টেলিভিশন সিনেমা ‘গেম চেঞ্জ’, শ্রেষ্ঠ অভিনেতা (টিভি সিনেমা) কেভিন কস্টনার (হ্যাটফিল্ডস অ্যান্ড ম্যাককয়েস), শ্রেষ্ঠ অভিনেত্রী (টিভি সিনেমা) জুলিয়ানি মোর (গেম চেঞ্জ), শ্রেষ্ঠ সহ-অভিনেত্রী (টিভি সিনেমা) মেগি স্মিথ (ডাউনটন অ্যাবে), শ্রেষ্ঠ অভিনেতা (হাসি অথবা সংগীত টিভি সিনেমা) ডন ছেয়াডল (হাউজ অব লাইস), শ্রেষ্ঠ অভিনেতা (টিভি সিনেমা) ডামেইন লুইস (হোমল্যান্ড), শ্রেষ্ঠ সহ-অভিনেতা (টিভি সিনেমা) অ্যাড হারিস (গেম চেঞ্জ), শ্রেষ্ঠ হাসি অথবা সংগীত সিনেমা ‘লেস মিজারেবল’, শ্রেষ্ঠ হাসি অথবা সংগীত সিনেমা (টেলিভিশন) গার্লস, শ্রেষ্ঠ বিদেশি সিনেমা অ্যামোর (অস্ট্রিয়া)।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৩৪৬ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com