সর্বশেষ সংবাদঃ

রেসে বাইক চালাতে চান জেরিন!

১৩ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: বলিউডে পা রেখেই অভিনয় দিয়ে খ্যাতি পান জেরিন খান। ঐতিহাসিক প্রেক্ষাপটে ‘বীর’ ছবিতে সালমান খানের বিপরীতে অভিনয়ে প্রসংশা কুড়ান।

ছোটবেলা থেকে খুব সাবলীলভাবে মুহূর্তে গাছের মগডালে উঠতে পারেন জেরিন। এজন্য পরিবারের কাছে তিনি ‘গেছো মেয়ে’ বলেই পরিচিত। কিন্তু মহাসড়কে মোটর বাইক দাপিয়ে বেড়াতেও জানেন, তা হয়তো পরিবারও জানতো না।

জেরিন খান সম্প্রতি এই বাইক প্রেমের কথা প্রকাশ করেছেন। তাও শুধু বক্তব্য-বিবৃতি নিয়ে নয়, রীতিমত সড়কে বাইক দাপিয়ে দেখিয়ে দিয়েছেন সত্যিই তিনি এটিতেও সিদ্ধহস্ত।

জেরিন গোয়ার হাইওয়েতে দিগ্বিদিক খেয়াল না করে পাল্লা দিয়ে বাইক চালিয়েছেন। বাইকের গতিতে রীতিমত ঝড় তুলে রাস্তার অন্যদের চমকে দেন তিনি।

জেরিন এখন রেসে বাইক চালানোর ইচ্ছে প্রকাশ করেছেন।

সূত্র জানায়, ছোটবেলা থেকেই বাইকের প্রতি ঝোক ছিল জেরিনের। এজন্য কলেজে পড়ার সময় চালানো শিখেন। আর সেটি কাজে লাগাতে সবাই মিলে গোয়ায় অবকাশ যাপনে যাওয়ার পথে নিজে বাইক চালিয়ে যাওয়ার জেদ ধরেন।

জেদ মোতাবেক সবাইকে রেখে বাইকে চেপে বসেন জেরিন। গতির ঝড় তুলে পৌঁছে যান গোয়ায়। এছাড়া কাজের ফাঁকে একটু ফুসরত পেলেই বাড়ির চারপাশে শাঁই শাঁই করে বাইক চালালেন বলেও জানা গেছে।

বীর ও হাউজফুল-২ ছবিতে অভিনয়ের মধ্যদিয়ে খ্যাতি পাওয়া জেরিন রেসে বাইক চালিয়ে বিজয়ী হওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন। তবে পরিবারকে তিনি রাজি করাতে পারেননি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৩১১ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com