সর্বশেষ সংবাদঃ

অভিনেতা হারাধন আর নেই

০৭ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেতা হারাধন বন্দ্যোপাধ্যায় আর নেই। শনিবার দুপুর ১২টা ৪০ মিনিটে এই কিংবদন্তি অভিনেতা মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।

এরআগে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

১৯২৬ সালের ৬ নভেম্বর অবিভক্ত বাংলার তৎকালীন কুষ্টিয়া মহকুমায় জন্মগ্রহণ করেন হারাধন। সেখানেই শিক্ষাজীবনের শুরু। পরবর্তীতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে ছাত্র জীবনের ইতি টানেন তিনি।

এরপর কর্মজীবন শুরু করেন গানশেল ফ্যাক্টরিতে ছোট একটি চাকরি দিয়ে। আর বাংলা চলচ্চিত্রে আত্মপ্রকাশ করেন ১৯৪৮ সালে অতনু বন্দ্যোপাধ্যায় নির্মিত ‘দেবদূত’ সিনেমায় অভিনয়ের মধ্যদিয়ে।

এরপর থেকে কলকাতাভিত্তিক শতাধিক বাংলা সিনেমায় অভিনয়ের মাধ্যমে নিজের অভিনয় শক্তির প্রমাণ দিয়েছেন হারাধন। এছাড়া তিনি বহু টিভি ও মঞ্চ নাটকে প্রসংশনীয় অভিনয় করেছেন।

‘মাইকেল মধুসুদন’, ‘কাপুরুষ’, ‘মহাপুরুষ’, ‘সীমাবদ্ধ’, ‘সোনার কেল্লা’, ‘যদি জানতেম’, ‘জয় বাবা ফেলুনাথ’, ‘গুপি বাঘা ফিরে এল’ ও ‘ক্রান্তিকাল’-এর মতো বিখ্যাত ছবিতে অভিনয় করেছেন হারাধন।

এই বর্ষীয়ান অভিনেতার পদধূলি পড়েছে হিন্দি ছবিতেও। ‘পরিনীতা’ ও ‘হারাধন’ তার অভিনীত উল্লেখযোগ্য হিন্দি সিনেমা।

২০০৫ সালে ‘ক্রান্তিকাল’ সিনেমায় অভিনয়ের সুবাদে সহ-অভিনেতা হিসেবে চলচ্চিত্রে ভারতের জাতীয় পুরস্কার পান হারাধন। ২০১১ সালে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তাকে বঙ্গবিভূষণ সম্মানে ভূষিত করে।

২০১২ সালের সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত অনুরাগ বসু পরিচালিত ‘বরফি’ হারাধন বন্দ্যোপাধ্যায় অভিনীত সর্বশেষ সিনেমা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৮১৫ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com