সর্বশেষ সংবাদঃ

ব্রাঞ্জেলিনার বাসায় পুলিশের হানা!

০৭ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: ব্রাঞ্জেলিনাখ্যাত হলিউড অভিনেতা ব্রাড পিট ও অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জলি জুটির বাসায় পুলিশ হানা দিয়েছে। ভুল করে প্যানিক সতর্কতা বাটনে চাপ পড়ে গেলে তাদের বাসায় পুলিশ এসে উপস্থিত হয়।

অবিবাহিত এই জুটির ছয় সন্তানের কোনো একজন এ ভুল কাজ করে ফেলে বলে জানা গেছে।

৪৯ বছর বয়সী পিট ও ৩৭ বছর বয়সী জলির গোপনে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়ার গুজব বেশ পুরোনো। তবে অনেকে ধারণা করছিলেন, তারা হয়তো ১২-১২-১২-তে বিয়ের কাজ সারবেন।

তা ব্যর্থ হলে ক্রিসমাস ডে-তে বিয়ে করার ধারণাও করেছিল অনেকে। ওইদিন তারা বিয়ে না করলে গুঞ্জন আরো ছড়িয়েছে।

এ জুটি বর্তমানে ডিজাইনার ডোনা কারানের তার্ক ও কায়কোস দ্বীপে অবকাশ যাপন করছেন। ক্রিসমাস ডে থেকে এখানে একান্তভাবে সময় কাটাচ্ছেন দুজন।

সন্তানদের দেখা-শোনার জন্য বাসায় একজন দক্ষ আয়া রেখে গেছেন। আর ঠিক এ সময়ই তাদের বাসায় এ ঘটনা ঘটে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৩১৮ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com