সর্বশেষ সংবাদঃ

কাজের চাপে বীনার ঘুম হারাম!

০৬ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: পাকিস্তানের বিতর্কিত সুপার মডেল ও অভিনেত্রী বীনা মালিক বলিউডে নিজের আসন বেশ পোক্তই করে ফেলেছেন। এটা তার সিনেমায় অভিনয়ের সিডিউলের তালিকা দেখলে বোঝা যায়। আর এ অভিনয় নিয়ে তুমুল ব্যস্ততার কারণে রাতে ঘুম হারাম হয়ে গেছে এই অভিনেত্রীর।

সম্প্রতি নির্মাতা সালট্রি সিরেনের ‘ডার্টি পিকচার’ ছবির পরবর্তী সিক্যুয়ালে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন বীনা। এ ছবিতে অভিনয়ের জন্য অনেকগুলো কৌশল রপ্ত করতে হচ্ছে তাকে। আর এ কারণে সিরেনের তত্ত্বাবধানে রাত দিন খাটতে হচ্ছে তাকে।

বীনা বলেন, ‘নতুন ছবির জন্য অভিনয় কৌশল রপ্ত ও চলমান ছবিগুলোতে অভিনয় শিডিউল নিয়ে অনেকটা ঘোরের মধ্যে সময় পার করছি। এতে সময় মতো খাওয়া-দাওয়াসহ রাতের ঘুম জন্য হারাম হয়ে গেছে আমার।’

‘ডার্টি পিকচার’ ছবির সিক্যুয়ালে অভিনয় করার সুযোগ পেয়ে ক্যারিয়ারের সবচেয়ে সুসময় বলে মনে করছি আমি।’- যোগ করেন তিনি।

বীনা আরো বলেন, ‘একটা সময় আমার হাতে কোন কাজ ছিল না। যেকোনো একটি ছবিতে অভিনয়ের সুযোগের জন্য উন্মুখ হয়ে থাকতাম। আর বর্তমানে অভিনয়ের কারণে ঘুমানোর সময় বের করতে পারছি না।’

পাকিস্তানি এই সেক্সসিম্বল অভিনেত্রী বর্তমানে আশমিথ পাটেলের বিপরীতে ‘জিন্দেগী ৫০-৫০’ ও ‘১২৫ কি. মি.’ এবং আরিয়ান বাব্বারের বিপরীতে পাঞ্জাবি সিনেমা ‘জাস্ট গোলমাল’ ছবিতে অভিনয় করছেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ২২৫৭ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com