সর্বশেষ সংবাদঃ

রাস্তায় মাতলামী করায় ব্রোলিন আটক

০৬ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: জনসম্মুখে মাতলামী করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন হলিউড অভিনেতা জোশ ব্রোলিন।

গত ৩ জানুয়ারি মধ্যরাতে ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকাতে অতিরিক্ত নেশা করে রাস্তায় বেরুলে পুলিশ তাকে আটক করে।

আইন প্রয়োগকারী সংস্থার সূত্র টিএমজেড-কে জানান, ‘বৃহস্পতিবার রাত ৩টায় ব্রোলিনকে জেলে আনা হয় এবং শনিবার সকাল ৭টায় ছেড়ে দেয়া হয়।’

৪৪ বছর বয়সী এই অভিনেতাকে ২৫০ ডলারের বিনিময়ে জামিন দেয়া হয়ে। তবে অতিরিক্ত নেশা ও মাতালামী করার জন্য আদালতে গিয়ে কারণ তাকে দর্শাতে হবে বলে জামিন শর্তে উল্লেখ করা হয়।

গত মাসের শেষের দিকে অভিনেত্রী ডিয়ানি লেনকে বিয়ে করেন ব্রোলিন।

‘গ্যাংস্টার স্কোয়ার্ড’ খ্যাত ব্রোলিনের এক ঘনিষ্ট সূত্র জানায়, ‘কয়েকজন বন্ধুকে নিয়ে একটি রেস্টুরেন্টে অতিরিক্ত নেশা করে ব্রোলিন। এ সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারায় রাস্তায় বেরিয়ে যায় তিনি। আর এ কারণেই গ্রেপ্তার হতে হয় তাকে।’

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৮২৮ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com