সর্বশেষ সংবাদঃ

ফিটনেস আইকন সালমান

০৬ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: বলিউডের বাঙালি অভিনেত্রী বিপাশা বসুর দ্বিতীয় ফিটনেস ডিভিডি ‘ব্রেক ফ্রি’ প্রকাশ হয়েছে। আর এই ডিভিডির কৃতিত্ব তিনি নিজে না নিয়ে পুরোটা উৎসর্গ করেছেন বলিউডের খ্যাতনামা তিন অভিনেতাকে।

এ বিষয়ে বিপাসা বলেন, ‘সত্যিকার অর্থে আমার এ ডিভিডি আমি সালমান খান, অক্ষয় কুমার ও হৃত্তিক রোশানকে উৎসর্গ করছি। এ কৃতিত্ব পাওয়ার যোগ্য তারাই। তাদের দেখেই আমি ফিটনেস সচেতন হয়েছি। আর তারই ধারাবাহিকতায় আমার এই ডিভিডি প্রকাশ।’

‘সালমানই প্রথম আমাদের ইন্ডাস্ট্রিতে ফিট বডির নিয়ে আসেন। এ কারণে তাকে আমাদের এই অঙ্গনের ‘আইকন’ বলে আমি মনে করি।’- যোগ করেন তিনি।

বিপাসা আরো বলেন, ‘হৃত্তিক অত্যাধিক হ্যান্ডসাম বডির এক অভিনেতা। আমার মতে, তার বডি ফিগারের কারণেই যেকোনো ছবি হিট হয়ে থাকে। ফলে ছবির স্টোরিও তার এই মুগ্ধ করা বডির কাছে হার মানতে বাধ্য।’

৩৩ বছর বয়সী এই অভিনেত্রী বলেন, ‘অক্ষয় আমার অভিনীত ছবির প্রথম নায়ক। বলিউডে তার কাছাকাছি প্রথম যাওয়া সুযোগ হয় আমার। তবে আমি মনে করি, অক্ষয় শুধু ফিট বডির অধিকারী নয়, একজন ফিট মনের অধিকারীও।’

বিপাশার সর্বশেয় এই ফিটনেস ডিভিডিতে নানা অঙ্গভঙ্গিতে কিভাবে মেয়েরা তাদের বডিকে ফিট করতে পারে মূলত তারই কলা-কৌশল দেখানো হয়েছে। এছাড়া দর্শকদের খোরাক মেটাতে এতে নাচের মাধ্যমে বডি ফিট রাখার কয়েকটি কৌশলও দেখানো হয়েছে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৭২৯ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ক্লোজআপ সেরার মুকুট লায়লা’র

লায়লা বিচারকদের ৩৬ নম্বর ও দর্শকদের ৫৫ লাখ ৩০ হাজার ২৪৩টি এসএমএস ভোট মিলে সর্বমোট ৭৪ নম্বর নিয়ে শীর্ষস্থান অধিকার করেন। . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com