সর্বশেষ সংবাদঃ

ওমরা পালনে মক্কায় দিলীপ কুমার

০৩ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: পবিত্র ওমরা হজ পালনে স্ত্রী সায়রা বানুকে নিয়ে মক্কায় পৌঁছেছেন বলিউডের প্রবীণ অভিনেতা দিলীপ কুমার।

বুধবার রাতে রিয়াদ বিমানবন্দরে পৌঁছান তারা। এ সফরে তাদের সাথে আছেন কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু ও আত্মীয়।

গত মাসে জাঁকজমকহীনভাবে ৯০তম জন্ম দিন পালন করেছেন এই কিংবদন্তি অভিনেতা।

এক টুইটার বার্তায় দিলীপ কুমার লিখেছেন, ‘আল্লাহর কাছে শুকরিয়া, তিনি আমাকে এই বয়সে ওমরা পালনের শক্তি দিয়েছেন। আমার সাথে স্ত্রী সায়রা ও একান্ত চিকিৎসকসহ কয়েকজন আত্মীয় রয়েছেন। আপনাদের কাছে দোয়া কামনা করছি।’

বিষয়টি নিশ্চিত করে দিলীপ কুমারের ম্যানেজার এইএএনএস- কে জানান, ‘দিলীপ কুমার স্ত্রী ও আত্মীয়দের নিয়ে ওমরা পালনে মক্কায় গিয়েছেন। সেখানে ১০ থেকে ১৫ দিন অবস্থান করবেন তারা।’

১৯৪৪ সালে ‘জোয়ার ভাঁটা’ ছবির মধ্যদিযে রূপালী পর্দায় মোহাম্মদ ইউসুফ খান নামে অভিনয় শুরু করলেও দিলীপ কুমার নামেই খ্যাতি অর্জন করেন এই প্রথিতযশা অভিনেতা। ১৯৪৭ দ্বিতীয় ছবি ‘ঝগনু’ বক্স অফিসে তুমুল ঝড় তুলতে সক্ষম হলে এরপর ফিরে তাকাতে হয়নি তাকে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৯০৬ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

সুরের মায়াজালে ফরেস্টের ইউরোভিশন জয়

ডেনমার্কের ২০ বছর বয়সী এই শিল্পী ‘টিয়ারড্রপস’ গানটি দিয়ে দর্শকদের মন জয় করে শ্রেষ্ঠ শিল্পীর পদক জিতে নিয়েছেন। . . . বিস্তারিত

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com