সর্বশেষ সংবাদঃ

ষষ্ঠ শ্রেণীর ছাত্রী স্টুয়ার্ট!

০১ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: টোয়াইলাইট খ্যাত হলিউড অভিনেত্রী ক্রিস্টেন স্টুয়ার্ট এখনো নিজেকে ষষ্ঠ শ্রেণীর ছাত্রী মনে করেন। অবশ্য এই ধারণা তার অল্প বয়স্ক দেখায় এমন কারণে না।

পরিচালক রুপার্ট স্যান্ডাসের সাথে স্ক্যান্ডালে জড়ানোর পরে তাকে সবাই অবমূল্যায়ন করে। ব্যবহার বা কোন বিষয়ে তাকে বাচ্চা মনে করে আচরণ করে।

স্টুয়ার্টের ভাষায়, ‘সবাই আমার সাথে ছোটদের মতো মজা করার চেষ্টা করছে। কিন্তু আমি এমন অচরণ পাওয়ার মানুষ নই।’

তিনি বলেন, ‘আমি কোন কাজ করতে গেলেই সবাই তা তুচ্ছভাবে নেয়, আমার যেন কোন মূল্যায়নই নেই।’

২২ বছর বয়সী স্টুয়ার্ট ‘স্নো হোয়াইট অ্যান্ড হান্টসম্যান’ ছবির পরিচালকের সাথে নিউ ইয়র্কের এক হোটেলকক্ষে ধরা পড়েন। এরপর আবারও প্রেমিক রবার্ট প্যাটিনসনে ফিরে আসেন তিনি।

হলিউড লাইফ-কে স্টুয়ার্ট বলেন, ‘আমার প্রতি মানুষের আচরণ দেখে মনে হয়, আমি ষষ্ঠ শ্রেণীর ছাত্রী। সবাই আমাকে শেখাতে চেষ্টা করছে আর সুযোগ পেলে মজা করছে। কিন্তু আমি এমন আচরণ প্রত্যাশা করি না।’

‘এমন আচরণে দিন দিন নিজের মধ্যে আবদ্ধ হয়ে যাচ্ছি আমি। এ থেকে পরিত্রাণের উপায় জানা নেই আমার।’- যোগ করেন স্টুয়ার্ট।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৭৩৮ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com