সর্বশেষ সংবাদঃ

মদ্যপ পুনমের সাবলীল অভিনয়!

০১ জানুয়ারি,২০১৩

বিনোদন ডেস্ক: ডামি নয়, সত্যি সত্যিই মদ পান করে মাতাল দৃশ্যে সাবলীল অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী পুনম পান্ডে। তবে দাবি করেছেন, চরিত্রকে জীবন্ত করে তুলতেই তিনি মদ পান করেছিলেন।

থার্টি ফাস্ট নাইট পালন করতে না পারলেও পুনম শুটিংয়ে মদ দিয়ে সেই রেশ ঠিকই এনেছেন।

আদিত্য ভাটিয়ার নির্মাণাধীন ‘নেশা’ ছবিতে অভিনয় করছেন পুনম। আর এ ছবির মাধ্যমে বলিউডে নিজের অবস্থান পোক্ত করতে চান তিনি। এজন্য এখন তার যত পরিশ্রম। আর চরিত্রের প্রয়োজনে মদ কেন সব করতেও রাজি এই সেক্সসিম্বল বিতর্কিত মডেল।

মদ পানের বিষয়ে টিওআই-কে পুনম বলেন, ‘ছবির পরিচালক মাতালদৃশ্যকে সত্যিকার অর্থে ফুঁটিয়ে তুলতে বলেছিলেন। স্বাভাবিক অবস্থায় এটি কখনোই সম্ভব নয়। তাই জোর করে নয়, স্বেচ্ছায় মদ গিলে ওই দৃশ্যে অভিনয় করেছি আমি।’

থার্টি ফাস্ট নাইট নিয়ে পুনম বলেন, ‘বিশ্বের অন্যদের মতো না হলেও আমি এ রাত উপভোগ করেছি মদ আর অভিনয়ে। এদিক থেকে এটিকে স্মরণীয় রাত বলতে অত্যুক্তি নেই।’

‘আমি হলফ করে বলতে পারি, বলিউডে এ যাবৎকালে সবচেয়ে রিয়েল অভিনয়ের ছবি হতে যাচ্ছে নেশা। এ ধরনের ছবিতে অংশ নিতে পেরে নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। মুক্তির পর দর্শক বার বার দেখতে চাইবে ছবিটি।’- যোগ করেন তিনি।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৬৪৪ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com