সর্বশেষ সংবাদঃ

দিল্লি ধর্ষণ: মেয়েকে মার্শাল আর্ট শেখাবেন অক্ষয়

৩১ ডিসেম্বর,২০১২

বিনোদন ডেস্ক, ৩১ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- দিল্লির চলন্ত বাসে ধর্ষিত প্যারা-মেডিকেলের ছাত্রীর মৃত্যুতে ফুঁসে উঠছে সমগ্র ভারত। অভিভাবকরা তাদের মেয়েদের নিরাপত্তা নিয়ে চরম দুশ্চিন্তায় ভুগছেন।

এমন-ই পরিস্থিতিতে আতঙ্কি বলিউড অভিনেতা অক্ষয় কুমার তার সদ্য জন্ম নেয়া মেয়ে বড় হলে তাকে মার্শাল আর্ট শেখানোর কথা জানিয়েছেন।

এইচটি সিটি অনলাইন-কে তিনি বলেন, ‘আমি আমার মেয়েকে মার্শাল আর্ট শেখাব। এতে তার নিরাপত্তা নিয়ে আমাদের দুঃশ্চিন্তা করতে হবে না।’

তায়কুন্ডুতে ব্ল্যাক বেল্টজয়ী অক্ষয় আরো বলেন, ‘মেয়েদের নিরাপত্তায় সরকার যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবিক অর্থে যথেষ্ট নয়। এ ধরনের দুর্ঘটনা এড়াতে মেয়েদেরকেই এগিয়ে আসতে হবে।’

আর মার্শাল আর্ট শিখে মেয়েরা নিজেদের রক্ষা করতে পারবে বলে মনে করেন তিনি।

এই চিন্তার পক্ষে মানুষের সমর্থন আদায়ে অক্ষয় বলেন, ‘যদি মেয়েরা পুরুষের চেয়ে আবেগ ও মানসিক দিকে দিয়ে দৃঢ় হতে পারে, তাহলে শারীরিক দিক দিয়ে কেন নয়!’

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১৪১৩ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

কারাগারে সঞ্জয় দত্ত, থাকতে হবে ৪২ মাস

অবশেষে কারাগারেই যাচ্ছেন মুন্নাভাই খ্যাত বলিউড সুপাস্টার সঞ্জয় দত্ত। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে প্রথমে রাজধানীর বিশেষ ট . . . বিস্তারিত

ক্লোজআপ সেরার মুকুট লায়লা’র

লায়লা বিচারকদের ৩৬ নম্বর ও দর্শকদের ৫৫ লাখ ৩০ হাজার ২৪৩টি এসএমএস ভোট মিলে সর্বমোট ৭৪ নম্বর নিয়ে শীর্ষস্থান অধিকার করেন। . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com