সর্বশেষ সংবাদঃ

টমের মৃত্যু হবে ক্যান্সারে!

২৭ ডিসেম্বর,২০১২

বিনোদন ডেস্ক, ২৭ ডিসেম্বর (রিয়েল-টাইম নিউজ ডটকম)-- হলিউডের হার্টথ্রুব অভিনেতা টম ক্রুজ বর্তমানে খুবই উদ্বিগ্ন। কারণ তিনি আশঙ্কা করছেন, বাবার মতো মরণঘাতী ক্যান্সারেই তাঁরও মৃত্যু হবে।

শোবিজ স্পাই ডটকম- এর বরাত দিয়ে সূত্র জানিয়েছে, ‘চলতি বছরের জুলাইয়ে ৫০-এ পা দিয়েছেন ক্রুজ, আর তার বাবা তার এই বয়সের আগেই মারা গিয়েছিলেন।’

‘টম তার প্রিয় একমাত্র কন্যার সুরির কথা ভেবে উদ্বিগ্ন হচ্ছেন। তিনি মারা গেলে মেয়ে এতিম হয়ে যাবে।’- যোগ করে সূত্র।

১৯৮৪ সালের জানুয়ারিতে টম ক্রুজের বাবা ‘থমাস মেপোথের-তৃতীয়’ মেটাস্ট্যাটিক রেকটাল ক্যান্সারে মারা যান।

সূত্র জানায়, ‘ক্রুজের তৃতীয় স্ত্রী কেটি হোমসের সাথে ডির্ভোস হয়ে গেলে মানসিক দিক দিয়ে বিষন্নতায় ছিলেন তিনি। সম্প্রতি তা আরো বেড়ে গেছে।’

‘সম্প্রতি বাবার কথা খুব বেশি মনে পড়ায়, বাবার মতো ক্যান্সারে মারা যাওয়ার আশঙ্কা ভুগছেন তিনি।’- দাবি সূত্রের।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ২০৫০ ঘ.

অন্যান্য সংবাদ(বিনোদন)

মেয়েলি স্বভাবের শাহরুখ

‘দিলওয়ালে দুলহনিয়া লে জায়েঙ্গে’র পাগল প্রেমিক রাজ থেকে কলেজ বয় রাহুল হয়ে হকি কোচ কবীর খান। বিশ বছরেরও বেশি অভিনয় ক্যারিয় . . . বিস্তারিত

সেরা বাবা শাহরুখ

শাহরুখ পেয়েছেন মোট ভোটের ৩৪ দশমিক ৮৩ শতাংশ ভোট। অমিতাভের ঝুলিতে গেছে ৩১ দশমিক ৫৮ শতাংশ। ১৮ দশমিক ৬১ শতাংশ ভোট পেয়ে তৃতীয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com