সর্বশেষ সংবাদঃ

শারাপোভায় ধরাশায়ী ভেনাস

১৮ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: মহিলা এককে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম অস্টেলিয়ান ওপেনে টেনিসের চতুর্থ রাউন্ডে উঠেছেন দ্বিতীয় বাছাই রুশ সুন্দরী মারিয়া শারাপোভা। ভেনাস উইলিয়ামসকে একরকম খড়-কুটোর মতো উড়িয়ে দিয়েছেন তিনি।

এদিন চতুর্থ রাউন্ড নিশ্চিত করেছেন চতুর্থ বাছাই পোল্যান্ডের অগনিয়েস্কা রাদওয়ানাস্কা, পঞ্চম বাছাই জার্মানির অ্যাঞ্জেলিক কারবার ও ষষ্ঠ বাছাই চীনের লি না।

পুরুষ এককেও চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন শীর্ষ বাছাই সার্বিয়ার দুই তারকা নোভাক জকোভিচ ও জাঙ্কো টিপসারেভিচ এবং দশম বাছাই স্পেনের নিকোলাস আলমাগরো।

গত বছর মাত্র একটি গ্র্যান্ডস্ল্যাম জিতেছিলেন শারাপোভা। তবে এটিপির বিভিন্ন টুর্নামেন্ট খেলে ভালো ধারাবাহিকতা দেখিয়েছেন তিনি। ফলে বিশ্ব র‌্যাংকিংয়ে দ্বিতীয় স্থানে থাকায় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে দ্বিতীয় বাছাই হিসেবে খেলতে নামেন হার্টথ্রুব শারাপোভা।

টুর্নামেন্টের শুরুটাও দুর্দান্ত ছিল তার। প্রথম দুই ম্যাচে সহজ প্রতিপক্ষের বিপক্ষে একই ব্যবধান ৬-০ ও ৬-০ রেখে রেকর্ড গড়ে তৃতীয় রাউন্ডের টিকিট পান শারাপোভা।

তবে এ রাউন্ডে কঠিন প্রতিপক্ষকে সামনে পেয়ে যান তিনি। সাতবারের গ্র্যান্ডস্ল্যাম জয়ী ২৫তম বাছাই যুক্তরাষ্ট্রের ভেনাস উইলিয়ামস ছিলেন তৃতীয় রাউন্ডে শারাপোভার প্রতিপক্ষ।

ইনজুরি ও ফর্ম খারাপ যাওয়ায় এবারের অস্ট্রেলিয়ান ওপেনে ২৫তম বাছাই হিসেবে কোর্টের লড়াইয়ে নামতে হয়েছে ভেনাসকে। এই টুর্নামেন্ট দিয়েই নিজের আসল রূপে ফেরার সুযোগ ছিল তার সামনে।

কিন্তু তা করতে পারননি ভেনাস। তৃতীয় রাউন্ডে শারাপোভার কাছে অসহায় আত্মসমর্পণ করতে বাধ্য হন তিনি। ফলে তৃতীয় রাউন্ডেই থেমে গেল ভেনাসের মিশন অস্ট্রেলিয়া ওপেন।

শারাপোভা ও ভেনাস তারকা খেলোয়াড় হওয়ায় তৃতীয় রাউন্ডে একজনের বিদায়টা নিশ্চিতই ছিল। শেষ পর্যন্ত বিদায় নিয়েছেন ভেনাস, আর চতুর্থ রাউন্ডের টিকিট পেয়েছেন শারাপোভা।

এক ঘন্টা ১৯ মিনিট সময় ব্যয় করে ৬-১ ও ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন রাশিয়ার টেনিস সুন্দরী শারাপোভা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআরকে/এসআই_ ২২৩১ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com