সর্বশেষ সংবাদঃ

ব্যাটিং ব্যর্থতায় বরিশালের হার

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দিনের দ্বিতীয় ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় সিলেটের কাছে ৩৩ রানে হেরেছে বরিশাল বার্নার্স।

সিলেটের দেয়া ১৭৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৯ উইকেটে ১৪২ রানে থেমে যায় বরিশালের ইনিংস।

শুক্রবার টস হেরে ব্যাট করতে নেমে পল স্টারলিং ও মমিনুল হকের ঝড়ো ব্যাটিংয়ে ৭ উইকেটে ১৭৫ রান করেছিল সিলেট রয়্যালস।

বড় টার্গেট তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় বরিশাল। তবে বড় ধাক্কা খায় ম্যাচের দশম ওভারে। এলটন চিগুম্বুরা ওই ওভারে ৩টি উইকেট তুলে নেন। অবশ্য এর আগেই দুই টপ অর্ডার অধিনায়ক অলক কাপালি (৬) ও শুভাগত হোম (১৩) সাজঘরে ফেরেন।

শেষে সোহরাওয়ার্দী শুভর স্পিন ঘূর্ণিতে কাবু হয়ে পড়ে বার্নার্সের লেজের ব্যাটসম্যানরা। তবে একাই লড়ছিলেন কবির আলী। কিন্তু দলকে জেতাতে পারেননি তিনি। দলের পক্ষে সর্বোচ্চ ৫০ রান করে মাঠ ছাড়েন এই ইংলিশ পেসার। এছাড়া ফিল মাস্টার্ড ২২ ও মাহমুদুল হাসান করেন ২০ রান।

সিলেট র‌য়্যালসের পক্ষে সোহরাওয়ার্দী শুভ নেন সর্বোচ্চ ৩টি আর নবী নেন ২টি উইকেট।

এর আগে টস জিতে সিলেটকে ব্যাটিং করতে পাঠায় বরিশাল। ব্যাট করতে নেমে সিলেট ৩৭ রানে প্রথম উইকেট হারায়। ব্যক্তিগত ১৯ রানে আউট হন হ্যামিলটন মাসাকাদজা।

এরপর পল স্টারলিং ও মমিনুল হক মিলে দলকে একটা ভালো অবস্থানে নিয়ে যান। স্টারলিং ৫০ আর মমিনুল করেন ৪৫ রান। অন্য ব্যাটসম্যানরা সবাই কিছু রান পেলে মোটামুটি বড় স্কোর পায় দল।

বরিশালের পক্ষে ইংলিশ বোলার কবির আলী ও দলনায়ক অলক কাপালি ২টি করে উইকেট নেন।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমআরকে/এসআই_ ২২০২ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

দ. আফ্রিকার কাছে হেরেছে পাকিস্তান

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দক্ষিণ আফ্রিকা হেরেছে ভারতের কাছে। সুতরাং টুর্নাম . . . বিস্তারিত

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com