সর্বশেষ সংবাদঃ

পাকিস্তান প্রমীলা দলের ভেন্যু পরিবর্তন

১৮ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: ভারত-পাকিস্তান রাজনীতির উত্তাপ ক্রিকেট মাঠেও লেগেছে। সীমান্তে গোলাগুলির পর উত্তপ্ত দুদেশের রাজনীতির ময়দান। এরই জেরে পরিবর্তন হলো মহিলা বিশ্বকাপ ক্রিকেটে পাকিস্তান দলের ম্যাচ ভেন্যু।

মহিলা বিশ্বকাপ শুরু হবে ৩১ জানুয়ারি থেকে। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হওয়ার কথা ছিল মুম্বাইয়ের আলাদা চারটি ভেন্যুতে। কিন্তু ভারতীয় উগ্রপন্থী শিবসেনাসহ আরও কয়েকটি দল পাকিস্তানের ম্যাচগুলো নিয়ে আপত্তি তোলে। এমনকি হুমকিও দিয়ে রেখেছে তারা।

ফলে একটির বদলে দুটি শহরের হবে ম্যাচগুলো। মুম্বাইয়ের সাথে যোগ হয়েছে উড়িষ্যার কোটাক। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসেছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা ‘আইসিসি’ ও ভারতীয় ক্রিকেট বোর্ড ‘বিসিসিআই’।

বিসিসিআই-এর এক কর্মকর্তার বরাত দিয়ে ক্রিকইনফো জানিয়েছে, ‘বি’ গ্রুপের খেলাগুলো হবে কোটাকে। তবে একই সময়ে ‘এ’ গ্রুপের খেলা চলবে নির্ধারিত মুম্বাইয়ে।

আইসিসির একজন কর্মকর্তাও কোটাকের জন্য সময়সূচি পরিবর্তনের কথা নিশ্চিত করেছেন।

তবে উড়িষ্যা ক্রিকেট বোর্ডের পেসিডেন্ট রনজিব বিশাল এ বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ‘আইসিসি বা বিসিসিআই-এর পক্ষ থেকে আমাদের সাথে এখনও কোনো যোগাযোগ করা হয়নি। তাই এই বিষয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না।’

‘এ’ গ্রুপের দল ইংল্যান্ড, ওয়েস্ট-ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং স্বাগতিক ভারত। তারা খেলবে মুম্বাইতে। আর ‘বি’ গ্রুপে আছে গতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। তারা খেলবে কোটাকে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআরকে/এমআই_ ১৯২০ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

দ. আফ্রিকার কাছে হেরেছে পাকিস্তান

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দক্ষিণ আফ্রিকা হেরেছে ভারতের কাছে। সুতরাং টুর্নাম . . . বিস্তারিত

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com