সর্বশেষ সংবাদঃ

চতুর্থ রাউন্ডে জকোভিচ

১৮ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: অস্ট্রেলিয়ান ওপেনের চতুর্থ রাউন্ডে উঠেছেন শীর্ষ বাছাই নোভাক জকোভিচ। শুক্রবার মেলবোর্নে চেক প্রজাতন্ত্রের রাদেক স্টেফানেককে হারিয়ে চতুর্থ রাউন্ড নিশ্চিত করেন এই সার্বিয়ান তারকা।

রড লেভার এরেনায় নোভাক জোকোভিচকে ভালোই ভোগান ৩৪তম বাছাই রাদেক স্টেফানেক।

১৯৬৯ সালের পর টেনিসের উন্মুক্ত যুগে প্রথম ব্যক্তি হিসেবে টানা চতুর্থ অস্ট্রেলিয়ান ওপেন জয়ের সামনে দাঁড়িয়ে জকোভিচ। তবে এই ম্যাচে চার বার ব্রেক পয়েন্ট খুইয়েছিলেন তিনি। ভাগ্য সঙ্গে ছিল বলেই তৃতীয় সেটে ব্রেক পয়েন্টে গেম নিশ্চিত করে ৬-৪, ৬-৩, ৭-৫ সেটের জয় তুলে নেন এই সার্বিয়ান।

চতুর্থ রাউন্ডে তিনি মুখোমুখি হবেন আমেরিকার স্যাম কুয়েরি অথবা সুইজাল্যান্ডের স্ট্যানিস ওরিওস্কার।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআরকে/এমআই_ ১৮৩৯ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com