সর্বশেষ সংবাদঃ

পেসে ধরাশায়ী অসিরা, সিরিজে এগিয়ে শ্রীলঙ্কা

১৮ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: পাঁচ ম্যাচের সিবি সিরিজে তৃতীয় ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৪ উইকেটে হারিয়েছে সফরকারী শ্রীলঙ্কা। ফলে তারা ২-১ ব্যবধানে এগিয়ে গেল।

ব্রিসবেনে অস্ট্রেলিয়া ধরাশায়ী হয়েছে আসলে লঙ্কান পেসতোপে। আরো খোলাসা করলে, নোয়ান কুলাসেকারার কাছে। মাত্র ২২ রান দিয়ে এই পেসার নিয়েছেন ক্যারিয়ার সেরা ৫ উইকেট। গ্যাবার বাউন্সি উইকেটে অসি ১০ ব্যাটসম্যানের মধ্যে ৯ জনই পেসে শিকার।

টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অসি দলনায়ক মাইকেল ক্লার্ক। তার সিদ্ধান্ত যে সঠিক ছিল না, সেটা প্রমাণ হতে খুব বেশিক্ষণ লাগেনি। স্কোর বোর্ডে ৪ রান তুলতেই আউট প্রথম দুই ম্যাচে বিশ্রামে থাকা ওপেনার ডেভিড ওয়ার্নার। মাত্র ৩ রান করে সাজঘরে ফেরেন প্রথম ম্যাচের সেঞ্চুরিয়ান ফিল হিউজ।

এরপর মাইকেল ক্লার্ক, ডেভিড হাসিরা একে একে সাজঘরে ফেরেন। এক সময় মনে হয়েছিল, ৫০ রানের আগেই অলআউট হবে স্বাগতিকরা। ৪০ রানেই ৯ উইকেট হারায় স্বাগতিকরা।

কিন্তু সেটা সম্ভব হয়নি মূলত দুই বোলার মিশেল স্টার্ক ও জাভিয়ার ডোহার্টির কল্যাণে। অসি ব্যাটসম্যানদের মধ্যে এই দুজনই শুধু দুই অংকের কোটা স্পর্শ করতে পেরেছেন।

মালিঙ্গা ১৪ রানে নেন ৩ উইকেট। এছাড়া ম্যাথুজ ও ইরাঙ্গা নিয়েছেন একটি করে উইকেট।

মাত্র ৭৪ রানের টার্গেট। সেটাও মনে হলো অনেক বড়। প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসেও ছিল পেসারদের দাপট। ১ রান করেই ম্যাকাইয়ের শিকার হন লঙ্কান অধিনায়ক মাহেলা জয়াবর্ধনে। এরপর জোড়া আঘাত হানেন মিশেল জনসন।

৩৩ রানে দিলশান আউট হওয়ার পর ৩৭ রানেই ৪ উইকেট হারায় শ্রীলঙ্কা। শেষ পর্যন্ত ২০ ওভারে ৬ উইকেটে হারিয়ে ম্যাচ জিতে নেয় তারা। অপরাজিত ২২ রান করে দলের জয় নিশ্চিত করেন পেরেরা। এছাড়া দিলশানও ২২ রান করেন।

অসি বোলারদের মধ্যে মিশেল জনসন ১১ রানে ৪টি উইকেট নেন। এছাড়া স্টার্ক ২টি ও ম্যাকাই একটি উইকেট পান।

ম্যাচ সেরা হয়েছেন লঙ্কান পেসার নোয়ান কুলসেকারা। সিরিজের চতুর্থ ম্যাচ হবে ২০ জানুয়ারি সিডনিতে।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআরকে/এমআই_ ১৫৫৯ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com