সর্বশেষ সংবাদঃ

বড় জয়ে শুরু ঢাকা গ্ল্যাডিয়েটরসের

১৮ জানুয়ারি,২০১৩

ঢাকা: বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে জয় পেয়েছে প্রথম আসরের শিরোপা জয়ী ঢাকা গ্ল্যাডিয়েটরস।

শুক্রবার দিনের প্রথম ম্যাচে তারা ৬২ রানের বড় ব্যবধানে হারিয়েছে গত আসরের সেমিফাইনালিস্ট খুলনা রয়্যালস বেঙ্গলসকে।

টস জিতে গ্ল্যাডিয়েটরস অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন। নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২০৪ রানের বিশাল স্কোর গড়ে তারা।

ব্যাট করতে নেমে দারুণ শুরু করে গতবারের শিরোপাধারীরা। প্রথম ৬ ওভারেই ২ উইকেটে  তুলে ৬০ রান।

ব্যক্তিগত ১৭ রানে জ্যাকব ও মাত্র ১১ বলে ২২ রান করে মোহাম্মদ আশরাফুল আউট হলেও তৃতীয় উইকেট জুটিতে আনামুল হক ও ইংলিশ ব্যাটসম্যান ওয়াইজ শাহ মিলে ৯০ রানের জুটি গড়েন। ৩৯ বলে ৫০ রানের ইনিংস খেলেন আনামুল। আর শাহ ৮৪ রান করেন ৬৩ বলে। এছাড়া সাকিব আল-হাসান ২৭ রান করে অপরাজিত ছিলেন।

খুলনার পক্ষে ৪০ রান খরচায় ৩ উইকেটই নিয়েছেন ডলার মাহমুদ। অন্য উইকেটটি ফরহাদ রেজার।

২০৫ রানের টার্গেটের ভালোই জবাব দিচ্ছিল খুলনা। ওপেনিং জুটিতে ৩৮ রান তোলার পর আউট হন নাজিমুদ্দিন। তিনি করেন ১৮ বলে ২৭ রান।

কিন্তু দলীয় ৬৭ রানে ওয়েসলেস আউট হওয়ার পর স্কোরে কোনো রান যোগ না হতেই পড়ে আরো ২ উইকেট। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি খুলনা। ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪২ রান করতে সক্ষম হয় তারা।

খুলনার পক্ষে ওয়েসলেস সর্বোচ্চ ৩০ ও আসিফ আহমেদ ২৯ রান করেন।

ঢাকার বোলাদের মধ্যে সবচেয়ে সফল ছিলেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন। তিনি মাত্র ৯ রানে নেন ৪ উইকেট। এছাড়া লোকারাচ্চি ২টি ও সাকিব আল হাসান নেন ১টি উইকেট।

ম্যাচ সেরা হয়েছেন ঢাকা গ্ল্যাডিয়েটরসের ওয়াইজ শাহ।

রিয়েল-টাইম নিউজ ডটকম/এমআরকে/এসআই_ ১৭৩৭ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com