সর্বশেষ সংবাদঃ

ডোপপাপ স্বীকার করলেন আর্মস্ট্রং

১৮ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: ডোপপাপী বলে পরিচিত যুক্তরাষ্ট্রের সাইক্লিং ইতিহাসের সেরা ব্যক্তিত্ব ল্যান্স আর্মস্ট্রং অবশেষে তার পাপের কথা স্বীকার করেছেন।

প্রায় এক দশক ধরে তার বিরুদ্ধে উঠা এই অভিযোগের তীর অস্বীকারের পর শুক্রবার এক টিভি টকশোতে তিনি বলেন, ‘হ্যাঁ, এটি সত্য। কিন্তু সেটি ছিল বড় ধরনের ভুল সিদ্ধান্ত।’

যুক্তরাষ্ট্রের বিশ্বখ্যাত টিভি উপস্থাপক অপরাহ উইনফ্রের সঙ্গে ওই টকশো অনুষ্ঠানে আর্মস্ট্রংয়ের কাছে উইনফ্রে জানতে চান- ‘আপনি সব সময় রেকর্ড গড়ার নেশায় সিরিজে ড্রাগ নিতেন।’

জবাবে আর্মস্ট্রং বলেন, ‘হ্যাঁ। আমি এখন বুঝতে পেরেছি, ওটা ছিল আমার ভুল।’ তিনি ওই কাজের ক্ষমা চান এবং সবার কাছে দুঃখপ্রকাশ করেন।

গত সোমবার এই টকশোটি রেকর্ড করা হয়। আর গতকাল বৃহস্পতিবার ও আজ শুক্রবার তা প্রকাশ করা হয়। এতে আর্মস্ট্রং মুচকি হেসে স্বীকার করেন, ‘ট্যুর ডি ফ্যান্সের সব শিরোপাই তিনি ড্রাগ গ্রহণ করে জয় করেছেন।’

কখনও কি মনে হয়নি আপনি ভুল করছেন- এমন প্রশ্নে তিনি বলেন, ‘না, তখন মনে হয়নি। তবে এখন আমি অনেক কষ্ট পেয়েছি।’

আর্মস্ট্রং বলেন, ‘মানুষ আমাকে সমর্থন দেয়, বিশ্বাস করে। আমি প্রতারণা করতে পারি এটা তারা কখনও প্রত্যাশা করেননি। এজন্য আমি আমার বাকি জীবনে অতীতের সেই বিশ্বাস অর্জনে কাজ করে যাব। মানুষের কাছে আমি ক্ষমাপ্রার্থী।’

মার্কিন ড্রাগবিরোধী সংস্থা ইউএসএডিএ গত বছরের অক্টোবরে আর্মস্ট্রংয়ের বিরুদ্ধে প্রতিবেদন দেয়ার পর তার সব টাইটেল কেড়ে নেয়া হয়। এছাড়া তাকে আজীবনের মত নিষিদ্ধ করা হয়।

আর্মস্ট্রংকে দেয়া সব স্পন্সর ফিরিয়ে নেয়া হয়। এর মধ্যে ছিল ক্যান্সার চিকিৎসার একটি দাতব্য প্রতিষ্ঠানের স্পন্সর। যে প্রতিষ্ঠানে তিনি ১৯৯৭ সাল থেকে অর্থায়ন করে আসছেন এবং বিশ্বব্যাপী কোটি জনতাকে এই মরণব্যাধির বিরুদ্ধে যুদ্ধ করার উৎসাহ যোগাতেন নিজেও ক্যান্সারে আক্রান্ত আর্মস্ট্রং।

এ বিষয়ে তিনি বলেন, ‘জানি আমি যা হারিয়েছি, তার আর উদ্ধার সম্ভব নয়। তবে আমি সাইক্লিংয়ে এই ড্রাগের সংস্কৃতি বন্ধ করতে চাই।’

আর্মস্ট্রং আরো বলেন, ‘শুধু এই প্রজন্মের জন্য নয়। আমি এটাকে সবার জন্যই নিরুৎসাহিত করতে চাই। তবে এটা সত্য এত সহজে এই সংস্কৃতি বন্ধ করা যাবে না।’

বিশ্বসেরার খেতাব পাওয়া এই সাইক্লিস্ট বলেন, ‘যদিও এই ড্রাগ সংস্কৃতি বন্ধে আমার পক্ষে কাজ করা কষ্টকর হবে। তবে আমি কারও কাছে ভুলের জন্য অজুহাত দাঁড় করাতে আসেনি। এখানে এসেছি আমি আমার ভুল স্বীকার করতে।’

গত বছর আন্তর্জাতিক সাইক্লিং ইউনিয়ন (ইউসিআই) ল্যান্স আর্মস্ট্রংয়ের ‘সেভেন ট্যুর ডে ফ্রান্স’ খেতাব কেড়ে নেয় এবং সারা জীবনের জন্য সাইক্লিং থেকে নিষিদ্ধ করে।

৪১ বছর বয়সী সাইক্লিস্ট ডোপিং টেস্টে পজেটিভ হন। যুক্তরাষ্ট্রের ইউসিআই কর্তৃপক্ষ, সাইক্লিং জগতে থেকে ল্যান্স আর্মস্ট্রংকে আজীবন বহিষ্কার করে।  ‘১৯৯৮ সাল পর্যন্ত পাওয়া আর্মস্ট্রংয়ের সব অর্জন প্রত্যাহার করে নেয়া হয়।’

ফ্রান্স ল্যান্স মার্কিন সাইক্লিস্ট ল্যান্স আর্মস্ট্রং-কে পর পর সাত বছর ১৯৯৯-২০০৫ সেদেশে সাইক্লিংয়ে শিরোপা লাভের স্মারক হিসেবে ‘সেভেন ট্যুর দ্য ফ্রান্স’ পদক প্রদান করে।

উল্লেখ্য, আর্মস্ট্রং ২০০৫ সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে সাইক্লিং থেকে বিদায় নেন। সুস্থ হবার পর ২০০৯ সালে তিনি আবারো সাইক্লিংয়ে ফিরে আসেন। তবে প্রথমবার অবসর নেবার আগ পর্যন্ত তার বিরুদ্ধে মাদক গ্রহণের অভিযোগ ছিল না।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/আরইউআর/এমআই_ ১২২৫ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

দ. আফ্রিকার কাছে হেরেছে পাকিস্তান

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দক্ষিণ আফ্রিকা হেরেছে ভারতের কাছে। সুতরাং টুর্নাম . . . বিস্তারিত

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com