সর্বশেষ সংবাদঃ

বার্সার ৩০ মিনিটের ঝলক, রোনালদোয় উদ্ধার রিয়াল

০৭ জানুয়ারি,২০১৩

গোলের মুখ খুলতে জাভি ইন অ্যাকশন ক্যান্সার চিকিৎসা শেষে ডাগ-আউটে ভিলানোভা

খেলা ডেস্ক: স্প্যানিশ লা লিগায় জয় পেয়েছে জায়ান্ট রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। মাত্র তিন মিনিটের ব্যবধানে ক্রিশ্চিয়ানোর রোনালদোর জোড়া গোলে উদ্ধার পেয়েছে রিয়াল। আর মেসিরা প্রথমার্ধে বিদ্যুতগতির ৩০ মিনিটে ৪ গোল করে বড় জয় এনে দিয়েছে।

রোববার রাতে ঘরের মাঠ ন্যু ক্যাম্পে বার্সেলোনা এসপানিওলকে ৪-০ ব্যবধানে হারায়। চারটি গোলই আসে প্রথমার্ধের ৩০ মিনিটে। খেলার ১০ মিনিটে বার্সার মধ্যমাঠের প্রাণ ভ্রমরা জাভি গোল উৎসবের মুখ খোলেন। তাতে ১৫ ও ২৭ মিনিটে জোড়া গোল করে রং লাগান পেদ্রো। বাকি কারুকাজ সারেন ফুটবল জাদুকর লিওলেন মেসি।

ইনিয়েস্তার পাস থেকে বল জালে বল জড়ান জাভি। আর মেসির বাড়িয়ে দেয়া বলে টোকা দিয়ে লক্ষ্যভেদ করেন পেদ্রো। ২৭ মিনিটে সার্জিও বুসকেটসের পাস থেকে গোলসংখ্যা দ্বিগুণ করেন তিনি। আর এর দুই মিনিট পর ২৯ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মেসি। শেষপর্যন্ত এই ৪-০ ব্যবধানেই জয় নিয়ে মাঠ ছাড়ে টিটো ভিলানোভার শিষ্যরা।

এই জয়ে লিগে বার্সেলোনা ১৮ ম্যাচে অপরাজিত থাকলো, যার ১৭টিতে জয়। জয়ে পয়েন্ট তালিকাতেও বার্সারই দাপট। ৫২ পয়েন্ট নিয়ে অন্যদের একেবারে ধরা-ছোঁয়ার বাইরে। দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ব্যবধান ১১ পয়েন্টের। আর চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের সাথে এই ব্যবধান ১৬ পয়েন্টের।

বার্সার এ জয়ে ক্যান্সার জয় করে সদ্য ফেরত কোচ টিটো ভিলানোভা উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

অপর ম্যাচে বার্না ব্যুতে ২ মিনিটে করিম বেনজেমার গোলে এগিয়ে যায় রিয়াল। পেনাল্টি থেকে ৯ মিনিটে রিয়েল সোসিয়াদকে সমতায় ফেরান জাভি প্রিয়েতো। এরপর ৩৫ মিনিটে সামি খেদিরার গোলে ফের এগিয়ে যায় হোসে মরিনহোর শিষ্যরা। তবে জাভি প্রিয়েতো নিজের জোড়া গোল করে সমান জবাব দেন।

প্রথমার্ধের সমান লড়াই দ্বিতীয়ার্ধেও চলতে থাকে। এরই মধ্যে রোনালদো নিজেকে ফিরে পেলে যা হয়, মাত্র তিন মিনিটে জোড়া গোল করে দলকে ৪-২ ব্যবধানে এগিয়ে নেন তিনি। ৬৮ ও ৭০ মিনিটে তিনি গোল দুটি করেন। তবে তখনো চমক বাকি ছিল, এজন্যই ৭৬ মিনিটে নিজের হ্যাটট্রিক পূর্ণ করে জাভি প্রিয়েতো জানান দিচ্ছিলেন আজ সহজে ছাড়ছি না।

তবে শেষপর্যন্ত আর পেরে ওঠেননি প্রিয়েতো। নিজে তিনটি গোল করলেও অন্যরা থেকেছেন নিষ্প্রভ। ফলে ৪-৩ ব্যবধানের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এসএম/এমআই_ ১১৪৫ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com