সর্বশেষ সংবাদঃ

ভারতকে ধবল ধোলাইয়ে পাকিস্তানের চাই ১৬৮

০৬ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক: ভারতকে নিজেদের মাটিতে ধবল ধোলাই করতে পাকিস্তানের প্রয়োজন ১৬৮ রান। ওয়ানডে সিরিজে আগের দুই ম্যাচে চরম হারের পর রোববার শেষ ম্যাচে টসে জিতে ব্যাটে নামে ভারত।

কিন্তু শুরু থেকে সামলে খেলা শুরু করলেও ৪৩ ওভার ৪ বলেই শেষ হয়েছে স্বাগতিকদের ইনিংস। তাতে সংগ্রহ দাঁড়িয়েছে যৎসামান্য ১৬৭ রান।

পাকিস্তানের পক্ষে ৫টি উইকেট নিয়ে ধসে নেতৃত্ব দিয়েছেন আজমল। এছাড়া ইরফান ২টি এবং জুনায়েদ, গুল, হাফিজ নিয়েছেন ১টি করে উইকেট।

১৯ রানের মাথায় রাহানের (৪) উইকেট দিয়েই শুরু হয় ভারতের পতন। তার উইকেটটি নেন ইরফান। এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে স্বাগতিকরা।

স্কোরবোর্ডে আর ১০ রান যোগ করতেই আবারো ইরফানের বলে বিদায় নেন গম্ভীর (১৫)। এরপর আর ২৯ রানের মাথায় সাজঘরে ফেরেন কোহলি (৭)। এবারকার শিকারী জুনাইদ।

এসময় উইকেট থিতু হওয়ার চেষ্টায় থাকা যুবরাজ (২৩) ফেরেন ৬৩ রানের মাথায়। তাকে দুর্দান্ত এক ডেলিভারিতে বোল্ড করেন হাফিজ।

১১১ রানের মাথায় আজমলের পরপর দুই বলে রায়না (৩১) ও আশ্বিন (০) ফিরে গেলে ম্যাচের পুরো দখল নেয় পাকিস্তান।

গুলের বলে ১৩১ রানের মাথায় উমর আকমলের তালুবন্দি হন ধোনি (৩৬)। স্বাগতিকদের মধ্যে এই ৩৬ রানই সর্বোচ্চ।

১৪১ রানে ভুবনেশ্বর (২), ১৬০ রানে ইশান্ত শর্মা (৫) এবং ১৬৭ রানে বাকি থাকা জাদেজাকে (২৭) বিদায় করে পঞ্চম উইকেট পূর্ণ করেন আজমল।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ক্রিকইনফো/এমএম_১৫৫৫ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com