সর্বশেষ সংবাদঃ

ধবল ধোলাই শঙ্কায় ভারত ব্যাটিংয়ে

০৬ জানুয়ারি,২০১৩

ক্রীড়া ডেস্ক : পাকিস্তানের কাছে টানা দুই ম্যাচ হেরে ধবল ধোলাই হওয়ার লজ্জা উঁকি দিচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সামনে। তিন ম্যাচ সিরিজের দুটিতে সহজ জয় পেয়ে উড়ছে সফরকারীরা। শেষ ম্যাচটি তাদের জন্য আনুষ্ঠানিকতা হলেও ভারতের জন্য লজ্জা ঘোচানোর লড়াই।

রোববার বাংলাদেশ সময় বেলা সাড়ে ১২টায় শেষ ওয়ানডে খেলেতে দিল্লির ফিরোজ শাহ কোটলা স্টেডিয়ামে নামবে ভারত-পাকিস্তান। ম্যাচ সরাসরি দেখাবে স্টারক্রিকেট। ইতোমধ্যে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে ভারত।

দিল্লির এ ম্যাচে পাকিস্তানই ফেভারিট বলে ধরে নেওয়া হচ্ছে। এর পেছনে সরল যুক্তি, সিরিজ নিশ্চিত করে মানসিক ভাবে চাঙ্গা পাকিস্তান। দারুণ ফর্মেও আছেন পাকিস্তানের ক্রিকেটাররা। অপরদিকে মানসিকভাবে পিছিয়ে আছে স্বাগতিক দল।

ভারত একাদশ: গৌতম গম্ভীর, আজাঙ্কা রাহানে, বিরাট কোহলি, যুবরাজ সিং, রবিন্দ্র জাদেজা, মহেন্দ্র ধোনি (অধিনায়ক), রবিন্দ্র আশ্বিন, ভুবেনেশ্বর কুমার, ইশান্ত শর্মা ও সামি আহমেদ।

পাকিস্তান একাদশ: মোহাম্মদ হাফিজ, নাসির জামশেদ, ইউনুস খান, মিসবাহ-উল-হক (অধিনায়ক), শোয়েব মালিক, উমর আকমল, কামরান আকমল, জুনায়েদ খান, উমরা গুল, সাঈদ আজমল ও মোহাম্মদ ইরফান।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ক্রিকইনফো/এএ/এমএম_১২০৯ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

দ. আফ্রিকার কাছে হেরেছে পাকিস্তান

দুই দলই নিজেদের প্রথম ম্যাচে হেরেছে। পাকিস্তান ওয়েস্ট ইন্ডিজের কাছে আর দক্ষিণ আফ্রিকা হেরেছে ভারতের কাছে। সুতরাং টুর্নাম . . . বিস্তারিত

পয়লা জুলাই শুরু হচ্ছে ঢাকা প্রিমিয়ার লিগ

বাংলাদেশের জনপ্রিয় একদিনের ক্রিকেটের আসর ঢাকা প্রিমিয়ার লিগ আগামী ১ জুলাই থেকে শুরু হতে যাচ্ছে। মঙ্গলবার বাংলাদেশ ক্রিকে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com