সর্বশেষ সংবাদঃ

ইনিংস ও ২৭ রানে কিউইদের হার

০৪ জানুয়ারি,২০১৩

ব্রাউনলির শতকেও পথ পায়নি কিউইরা

খেলা ডেস্ক: তিন দিনেই প্রথম টেস্ট ইনিংস ও ২৭ রানে জিতে নিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা। ইনিংস পরাজয় এড়াতে তৃতীয় দিন শুক্রবারে সফরকারী নিউজিল্যান্ড ২৭৫ রানে গুটিয়ে গেলে এই হার মানতে বাধ্য হয়।

তবে দলের পক্ষে ডিন ব্রাউনলি শতক তুলে পরাজয়ের ব্যবধান কিছুটা হলেও দীর্ঘ করতে সমর্থ হন।

এরআগে কেপটাউনে টস জিতে প্রথম ইনিংসে ব্যাট হাতে নিউজিল্যান্ড মাত্র ৪৫ রানে গুটিয়ে যায়। পরে স্বাগতিকরা তাদের প্রথম ইনিংস ৮ উইকেটে ৩৪৭ রানে ছেড়ে দেয়। ফলে সফরকারীদের সামনে ইনিংস পরাজয় এড়াতে ৩০২ রানের লক্ষ্য নির্ধারিত হয়।

এই রান করতে গিয়ে দ্বিতীয় দিন শেষে ১৬৯ রানে ৪ উইকেট হারায় নিউজিল্যান্ড। ডিন ব্রাউনলি ৬৯ এবং ওয়ালটিং ১০ রানে অপরাজিত থাকেন। তৃতীয় দিনে এসে ৭৪ রানের এই জুটি ভাঙে দলীয় ২২৯ রানে, ১০৯ রান করে ফিরে যান ব্রাউনলি।

এরপর ৪২ রান করা ওয়ালটিং দলীয় ২৫২ রানে ফিরে যান। একই রানে সাজঘরে ফেরেন ব্রাসওয়েল। তবে ফ্রাঙ্কলিন একপ্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যেতে থাকেন। ২২ রান করে ফ্রাঙ্কলিন দলীয় ২৭৪ রানে ফিরে গেলে এক রান বাদেই ক্রিস মার্টিনের আউটে কিউইরা ২৭৫ রানে গুটিয়ে হার মানে।

প্রোটিয়াসদের পক্ষে ডেইল স্টেইন ৩টি এবং ফিল্যান্ডার ও জ্যাক ক্যালিস দুটি করে উইকেট তুলে নেন। দুই ইনিংস মিলে ৭ উইকেট নেয়া ফিল্যান্ডার ম্যাচসেরা হয়েছেন।

ইনিংস ও ২৭ রানের পরাজয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা।

রিয়েল-টাইম নিউজ ডটকম/ওয়েবসাইট/এমআই_ ১৯৫৬ ঘ.

অন্যান্য সংবাদ(ক্রীড়া)

জিম্বাবুয়ের বিরুদ্ধে মাঠে ফিরলেন সাকিব

প্রথম দিন এযাবত জিম্বাবুয়েকে চাপে রেখেছে বাংলাদেশ। মধ্যাহ্ন বিরতির পর এপর্যন্ত স্বাগতিকদের সংগ্রহ ৪৬ ওভারে ৩ উইকেট হারিয় . . . বিস্তারিত

জয় দিয়ে সফর শেষ করতে চায় টাইগাররা

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে শেষ ম্যাচ জিতে সফর শেষ করতে চায় বাংলাদেশ। সফরের একমাত্র টি-টুয়েন্টি ম্যাচে রোববার মাঠে নামবে . . . বিস্তারিত

ফোন: +৮৮০-২-৮৩১২৮৫৭, ফ্যাক্স: +৮৮০-২-৮৩১১৫৮৬, নিউজ রুম মোবাইল: ০১৬৭৪৭৫৭৮০২; ই-মেইল: rtnnimage@gmail.com , info@real-timenews.com